টাঙ্গাইলের দেলদুয়ারে পানিতে ডুবে ২ স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে। শুক্রবার সকাল ১০টার দিকে উপজেলার আটিয়া ইউনিয়নের নাল্লাপাড়া গ্রামে ঘটেছে ঘটনাটি। নিহতরা হলেন, ওই গ্রামের রিপন মিয়ার ছেলে আব্দুর রহমান (১১) ও নূর মোহাম্মদের ছেলে ফয়সাল (৭)। নিহত দুই স্কুল ছাত্র সম্পর্কে চাচা-ভাতিজা। আব্দুর রহমান এলাসিন টি.জে উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেনীর ও ফয়সাল স্থানীয় নাল্লাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী। প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, সকাল ১০টার দিকে নাল্লাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনের ছোট একটি পুকুড়ে শিশু দুটিকে ভাসতে দেখে স্থানীয়রা উদ্ধার করেন। পরে দুইটি মোটর সাইকেলযোগে তাদের উপজেলা -^াস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। সেখানে জরুরী বিভাগে দায়িত্বরত চিকিৎসক ডা. তনুশ্রী সোম তাদের পরীক্ষা নিরীক্ষা করে মৃত ঘোষনা করেন। দেলদুয়ার থানা অফিসার ইনচার্জ মো. সাখাওয়াত হোসেন ঘটনার সত্যতা -^ীকার করে বলেন, প্রাথমিক ভাবে জানা গেছে পানিতে ডুবেই শিশু দুটির মৃত্যু হযেছে তবুও তদন্ত চলছে। তদন্ত শেষে ঘটনার বিস্তারিত জানাতে পারবো।।