কিশোরগঞ্জের হোসেনপুরে গীতা স্কুলের ৩য় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে ভোগ নিবেদন ও ভোগ আরতি, মহা প্রসাদ বিতরণ গীতাযজ্ঞ ও সকল বিদ্যার্থীদের মাঝে বস্ত্র বিতরণ করা হয়েছে। পরে ২০০ কন্ঠে পবিত্র শ্রীমদ্ভাগবতগীতা পাঠ অনুষ্ঠিত হয়। শুক্রবার (১৯ জুন) দুপুরে শ্রী শ্রী কুলেশ্বরী বাড়ি দেবালয় প্রাঙ্গণে গীতাযজ্ঞ ও সকল বিদ্যার্থীদের মাঝে বস্ত্র বিতরণ অনুষ্ঠানের আয়োজন করে শ্রী শ্রী কুলেশ্বরী বাড়ি দেবালয় কমিটি।
শ্রী শ্রী কুলেশ্বরী বাড়ি দেবালয় কমিটির সভাপতি শ্রী নরেশ চন্দ্র মোদকের সভাপতিত্বে ও গীতা স্কুলের পরিচালক রাজীব চন্দ্র সাহার সঞ্চাচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন রাখেন- শ্রী শ্রী কুলেশ্বরী বাড়ি দেবালয় কমিটির সাধারণ সম্পাদক দীপক চন্দ্র মোদক, কোষাধ্যক্ষ রামকৃষ্ণ মোদক, অতিরিক্ত পুলিশ সুপার সাগর সরকারসহ বিভিন্ন মন্দিরের নেতৃবৃন্দ প্রমুখ। এ সময় বিভিন্ন মন্দিরের কার্যনিবাহী পরিষদ, গীতা স্কুলের পরিচালক তপন মোদক,সজীব মোদক ও সৌরভ মোদকসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।