জামালগঞ্জে আন্তঃধর্মীয় সংলাপ

শান্তি-সম্প্রীতি প্রতিষ্ঠায় পিএফজির ১১ দফা ঘোষণা

এফএনএস (একে কুদরত পাশা; দিরাই, সুনামগঞ্জ) : | প্রকাশ: ২১ জুন, ২০২৬, ০৬:৩৯ পিএম
শান্তি-সম্প্রীতি প্রতিষ্ঠায় পিএফজির ১১ দফা ঘোষণা

সুনামগঞ্জের জামালগঞ্জ পিস ফ্যাসিলিটেটর গ্রুপ পিএফজির উদ্যোগে আন্তঃধর্মীয় সংলাপ অনুষ্ঠিত হয়েছে। রবিবার দুপুরে জামালগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয় সম্মেলন কক্ষে দি হাঙ্গার প্রজেক্টে’র এমআইপিএস প্রকল্পের ধর্মীয় ও রাজনৈতিক সহিষ্ণুতা ও সম্প্রীতি সুদৃঢ়করণের লক্ষ্যে এ সংলাপ অনুষ্ঠিত হয়।  সংলাপে পিএফজির পক্ষ থেকে ১১দফা ঘোষণা করা হয়।

সুনামগঞ্জ পিস এম্বাসেডর নেটওয়ার্ক (প্যান) এর সমন্বয়কারী নুরুল হক আফিন্দীর সভাপতিত্বে ও দি হাঙ্গার প্রজেক্ট এর মাঠ সমন্বয়কারী কৃদরত পাশার সঞ্চালনায় সংলাপে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জামালগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বন্দে আলী। প্রধান আলোচন হিসেবে উপস্থিত ছিলেন দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশের ডেপুটি প্রোগ্রাম ডিরেক্টর ড. নাজমুন নাহার নূর (লুবনা)।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জামালগঞ্জ উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী রাম শাহা, উপজেলা শিক্ষা অফিসার পীযুষ কান্তি মজুমদার, উপজেলা সমাজ সেবা অফিসার সাব্বির সারোয়ার, ভীমখালী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আক্তারুজ্জামান তালুকদার, সাবেক চেয়ারম্যান আব্দুল মন্নান তালুকদার, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুল মালেক, মডেল মসজিদের ইমাম মোহাম্মদ বিন ফরিদ মুছা, পুজা উদযাপন পরিষদ সভাপতি শম্ভু আচার্য্য,ি হিন্দু বৌদ্ধ খ্রিস্টার ঐক্য পরিষদের সহসভাপতি সঞ্জবি বরুয়া, মহিলা পরিষদ এর সভাপতি শেখ আয়শা। সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মোহাম্মদ বিন ফরিদ মুছা, গীতা পাঠ করেন পিএফজির নারী এম্বাসেডর বীণা রানী তালুকদার, ত্রিপঠক পাঠ করেন সঞ্জির বরুয়া। সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন দি হাঙ্গার প্রজেক্টের ফিল্ড কো-অর্ডিনেটর কুদরত পাশা।

উক্ত সংলাপে বক্তব্য রাখেন, জামালগঞ্জ উপজেলা মসজিদের ইমাম হাফেজ নূর উদ্দিন, জামালগঞ্জ সাংবাদিক ফোরাম এর সভাপতি ওয়ালী উল্লাহ সরকার, প্রেসক্লাবের সাবেক সভাপতি অঞ্জন রায়, উপজেলা বিএনপির সহসভাপতি আব্দুল খালিক, সদর ইউনিয়ন বিএনপির সভাপতি নাজিম উদ্দিন, মাওলানা ইমরান, আলী হোসেন, সাবেক উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান মারজানা ইসলাম শিবনা, উপজেলা জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক আল-আমীন, পিস এম্বাসেডর আলেয়া বেগম, ইউপি সদস্য মিনারা আক্তার বেবী রানী, ইয়থ পিস এম্বাসেডর গ্রুপের সাদিকুর রহমান স্বাধীন, শারিফ আহমদ, সালমা আক্তার সহ অন্যান্যরা।

প্রধান অতিথির, বন্দে আলী বলেন,অনুষ্ঠানে আসার আগে বুঝতে পারিনি এত ভাল একটা অনুষ্ঠান হবে আমার মনে হচ্ছে ভাল এবং ব্যাতিক্রমধর্মী একটি অনুষ্ঠানে এসেছি। আমি আশা করি আপনাদের মাধ্যমে জামালগঞ্জ উপজেলায় শান্তি-সম্প্রীতি বজায় থাকবে। আমি যেহেতু আইন শৃংখলার কাজে জড়িত আপনাদের সহযোগিতা আমার প্রয়োজন হবে। আপনাদের প্রয়োজনে আমাকে সবসময় পাশে পাবেন। আমরা সবে মিলে একটি শান্তির জামালগঞ্জ গঠনে কাজ করে যাবো। তিনি আহ্বান জানান সামাজিক যোগাযোগ মাধ্যম সম্পর্কে আমাদের সচেতন হতে হবে, সেখানে কোন ধরণের গোজব ছড়ানো হলে না জেনে সহমত প্রকাশ করা যাবে না। যাচাই বাচাই করতে হবে। বিশেষ মাদকের বিরুদ্ধে সবাইকে স্বোচার হতে হবে। তিনি কার্যক্রমের সুফল কামনা করে এমন একটি ভাল উদ্যোগের জন্য সবাইকে ধন্যবাদ জানান। সভায় দি হাঙ্গার প্রজেক্ট এবং পিএফজি কার্যক্রমের প্রয়োজনীয়তা ও এযাবৎকালে পরিচালিত কার্যক্রমের বিবরণ তুলে ধরা হয়। ধর্মীয়, জাতিগত এবং রাজনৈতিক সংঘাত-সহিংসতা পরিহার করে একটি শন্তি ও সম্প্রীতির জামালগঞ্জ গড়তে সকলের দায়িত্বশীল ভুমিকা কামনা করেন।

ধর্মীয় নেতারা বলেন, নিজ নিজ ধর্মীয় বিধান থেকে সম্প্রীতি’র বাণী সকলের কাছে পৌছে দিতে হবে। ধর্মের নামে অধর্ম করা যাবে না। যারা ধর্মীয় অনুসাসন মেনে চলে তারা সংঘাস সংঘর্ষে লিপ্ত হতে পারে না। অংশগ্রহণকারীগণ শান্তি সম্প্রীতি প্রতিষ্ঠায় করণীয় বিষয়ে নিজদের মতামত তুলে ধরেন। এসময় শান্তি-সম্প্র্রীতির জামালগঞ্জ গড়তে ১১ দফা সম্বলিত ঘোষণাপত্র পাঠ ও সংহিতি প্রকাশ এবং স্বাক্ষর করেন উপস্থিত সকলে।

আপনার জেলার সংবাদ পড়তে