উপকূল জুড়ে সবুজ দেয়াল সৃষ্টির লক্ষ্যে পটুয়াখালীর কলাপাড়ায় শতাধিক শিক্ষার্থীকে ফলদ গাছ ও শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে। সোমবার সকাল ১১ টায় কুয়াকাটার লতাচাপলী সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে প্রধান অতিথি হিসেবে শিক্ষার্থীদের হাতে গাছ ও শিক্ষা উপকরণ তুলে দেন কলাপাড়া সহকারী কমিশনার ভূমি ইয়াসীন সাদেক। কমিউনিটি ডেভেলপমেন্ট সেন্টার কোডেকের উদ্যোগে এ গাছ ও শিক্ষা উপকরণ বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক নজরুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলাপাড়া প্রেসক্লাবের সাবেক সভাপতি হুমায়ুন কবীর, কুয়াকাটা প্রেসক্লাব সভাপতি রুমান ইমতিয়াজ তুষার, কোডেক এর এলাকা ব্যবস্থাপক ইসমাইল শেখ প্রমুখ। অনুষ্ঠানে ৪০৫ শিক্ষার্থীকে ফলদ গাছ ও শিক্ষা উপকরণ তুলে দেয়া হয়।