দুর্নীতিমুক্ত রাষ্ট্র গঠনে শিক্ষার্থীদের সচেতন হতে হবে: ইউএনও

এফএনএস (শহিদুল ইসলাম; জিয়ানগর, পিরোজপুর) : | প্রকাশ: ২২ জুন, ২০২৬, ০৩:৪৬ পিএম
দুর্নীতিমুক্ত রাষ্ট্র গঠনে শিক্ষার্থীদের সচেতন হতে হবে: ইউএনও

পিরোজপুরের জিয়ানগর উপজেলায় দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২২ জুন) সকালে উপজেলার ইন্দুরকানী মডেল মাধ্যমিক বিদ্যালয়ের মিলনায়তনে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়। দুর্নীতি দমন কমিশন (দুদক) সমন্বিত জেলা কার্যালয়, পিরোজপুর এবং উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি, জিয়ানগরের যৌথ উদ্যোগে আয়োজিত এ প্রতিযোগিতায় উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হাসান মো. হাফিজুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুর্নীতি দমন কমিশনের সমন্বিত জেলা কার্যালয়, পিরোজপুরের সহকারী পরিচালক মো. মনিরুল ইসলাম।  উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. নাসরিফা পারভিন,  রিপোর্টার্স ইউনিটির  সভাপতি  মোঃ শাহিদুল ইসলাম,  প্রেসক্লাব সভাপতি খান মো. নাসির উদ্দিন, সাধারণ সম্পাদক মনিরুজ্জামান এবং উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক হাবিবুর রহমান কাজী, সোনালী ব্যাংক  ব্যবস্থাপক মশিউর রহমান উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মোহাম্মদ হেলাল উদ্দিন গাজীর সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে সঞ্চালকের দায়িত্ব পালন করেন ইন্দুরকানী মডেল মাধ্যমিক বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক আরিফুল ইসলাম।

এ সময় বক্তারা বলেন, দুর্নীতি একটি দেশের উন্নয়ন ও সুশাসনের প্রধান অন্তরায়। দুর্নীতিমুক্ত সমাজ ও রাষ্ট্র গঠনে শিক্ষার্থীদের নৈতিক শিক্ষা, সততা এবং দেশপ্রেমের চর্চার মাধ্যমে সচেতন নাগরিক হিসেবে গড়ে উঠতে হবে। পাশাপাশি দুর্নীতির বিরুদ্ধে সামাজিক সচেতনতা ও গণআন্দোলন গড়ে তোলার আহ্বান জানান তারা। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মধ্যে সনদপত্র ও পুরস্কার বিতরণ করা হয়।

আপনার জেলার সংবাদ পড়তে