স্বাস্থ্যকর বার্ধক্যের জন্য যোগ

এফএনএস (বরিশাল প্রতিবেদক) : | প্রকাশ: ২২ জুন, ২০২৬, ০৩:৪৮ পিএম
স্বাস্থ্যকর বার্ধক্যের জন্য যোগ

যোগাসনে যেমন রোগ আরোগ্য করা যায়-তেমনি রোগ প্রতিরোধ করে শরীর ও মনকে সুস্থ, সবল আর সক্রিয়ই শুধু নয় ,  সুন্দরও রাখে, যৌবনও দীর্ঘস্থায়ী করা সম্ভব হয় বলে জানিয়েছেন ডাঃ মণীষ চন্দ্র বিশ্বাস। বরিশালের গৌরনদী প্রেসক্লাবের সদস্য ডাঃ মণীষ চন্দ্র বিশ্বাস আন্তর্জাতিক যোগ দিবসে সকলকে শুভেচ্ছা জানিয়ে বলেছেন, আন্তর্জাতিক যোগ দিবস হল যোগব্যায়ামের স্বীকৃতিস্বরূপ একটি দিন, যা ২০১৪ সালে জাতিসংঘ কর্তৃক গৃহীত হওয়ার পর থেকে প্রতি বছর ২১ জুন বিশ্বজুড়ে পালিত হয়ে আসছে।

বিশেষ এইদিনে তিনি শ্রদ্ধার সাথে স্মরণ করেন বরিশালের গৌরনদীতে প্রথম যোগব্যায়ামের আয়োজন করে সফলতা অর্জন করা তৎকালীন উপজেলা নির্বাহী অফিসার বিপিন চন্দ্র বিশ্বাসকে। যিনি করোনাকালীণ সময় গৌরনদী যুব ও তরুন সমাজ থেকে শুরু করে প্রতিটি স্কুলে যোগব্যায়ামের প্রশিক্ষনের আয়োজন করে ব্যাপক সারা জুগিয়েছিলেন।

মণীষ চন্দ্র বিশ্বাস বলেন, এ বছরের আন্তর্জাতিক যোগ দিবসের প্রতিপাদ্য বিষয় হচ্ছে, "স্বাস্থ্যকর বার্ধক্যের জন্য যোগ"। যোগাসনে যেমন রোগ আরোগ্য করা যায়-তেমনি রোগ প্রতিরোধ করে শরীর ও মনকে সুস্থ, সবল আর সক্রিয়ই শুধু নয় , সুন্দরও রাখে, যৌবনও দীর্ঘস্থায়ী করা যায়। পাশাপাশি নিত্যকর্মের মধ্যে যোগাসনকেও স্থান দিলে ভালো থাকা যায়।

ডাঃ মণীষ চন্দ্র বিশ্বাস বলেন, স্বাস্থ্য বলতে বেশিরভাগ মানুষ এখনো রোগ নিরাময় বোঝেন, রোগ নিবারণ নয়। চিকিৎসা কেন্দ্রে শরীরকে সুস্থ করতে না গিয়ে কিভাবে আমরা শরীরকে সুস্থ রাখতে পারি সবাইকে সে কাজটি করতে হবে। সেক্ষেত্রে মেডিসিনের উপর নির্ভরশীলতা কমিয়ে দিয়ে অল্টারনেটিভ মেডিসিন অফ ইয়োগা বা যোগ  চর্চা করা অত্যন্ত জরুরি। যোগাসনে কেবল শরীরই নয়, মন ও সুস্থ সবল ও সক্রিয় রাখা যায়। অসুস্থ শরীরেও যোগাসন করতে পারা যায়। যেকোন বয়সেই যোগাসন শুরু করা সম্ভব। তাই যতো ব্যস্ততাই থাকুক না কেন,  নিজের সুস্থতার জন্য অন্তত ৩০ মিনিট সময় হাতে নিয়ে যোগাসন সকলের জন্য অত্যন্ত জরুরি বলেও তিনি উল্লেখ করেন।

আপনার জেলার সংবাদ পড়তে