জেলায় লক্ষ্যমাত্রা দুই লক্ষাধিক শিশু

লালমনিরহাটে ভিটামিন ‘এথ প্লাস ক্যাম্পেইন

এফএনএস (জিন্নাতুল ইসলাম জিন্না; লালমনিরহাট) : | প্রকাশ: ২২ জুন, ২০২৬, ০৫:১৫ পিএম
লালমনিরহাটে ভিটামিন ‘এথ প্লাস ক্যাম্পেইন

লালমনিরহাট জেলায় জাতীয় ভিটামিন ‘এথ প্লাস ক্যাম্পেইন-২০২৬ উপলক্ষে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। এবারের ক্যাম্পেইনে জেলাজুড়ে মোট ২ লক্ষ ১১ হাজার ৮৭৯ জন শিশুকে ভিটামিন ‘এথ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে ৬ থেকে ১১ মাস বয়সী ২২ হাজার ৮০০ জন শিশুকে নীল রঙের এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী ১ লক্ষ ৮৯ হাজার ৭৯ জন শিশুকে লাল রঙের উচ্চ ক্ষমতাসম্পন্ন ভিটামিন ‘এথ ক্যাপসুল খাওয়ানো হবে। জেলার মোট ১ হাজার ১২৫টি কেন্দ্রে ২ হাজার ২৫০ জন স্বেচ্ছাসেবকের মাধ্যমে এই কার্যক্রম পরিচালিত হবে।  আগামী ২৮ জুন রবিবার সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্তজেলার ১ হাজার ১২৫টি কেন্দ্রে বিরতিহীনভাবে ভিটামিন 'এ' প্লাস ক্যাম্পেইন কর্মসূচি পালিত হবে। সোমবার (২২ জুন) বিকেলে জেলা প্রশাসকের কনফারেন্স রুমে আয়োজিত এক সাংবাদিক ওরিয়েন্টেশন সভায় এসব তথ্য জানানো হয়। সিভিল সার্জন ডাঃ আব্দুল হাকিমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক মুহ. রাশেদুল হক প্রধান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, পুলিশ সুপার মোঃ আসাদুজ্জামান। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, পরিবার পরিকল্পনা লালমনিরহাটের উপ-পরিচালক মোঃ মোজাম্মেল হক এবং জেলায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

‎সভায় বক্তারা, ভিটামিন ‘এথ ক্যাপসুল খাওয়ানোর মাধ্যমে শিশুদের অপুষ্টিজনিত অন্ধত্ব রোধ ও রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করতে সকল অভিভাবককে নিকটস্থ টিকাদান কেন্দ্রে শিশুদের নিয়ে আসার উদাত্ত আহ্বান জানান।

আপনার জেলার সংবাদ পড়তে