মুন্সীগঞ্জের গজারিয়ায় ৭নং বালুয়াকান্দী স:প্রা:বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে বিদ্যালয় পরিদর্শন ও মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার(২২জুন)সকাল ১১ঘটিকায় বিদ্যালয় প্রাঙ্গণে এই মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার উম্মে হাফসা নাদিয়া।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অফিসার ইনচার্জ মো:হাসান আলী,সহকারী শিক্ষা অফিসার ইলিয়াস সাদেক, জেলা যুব দলের সদস্য সচিব মো:মোজাম্মেল হক মুন্না,বালুয়াকান্দী ডা:আ:গাফফার স্কুল এন্ড কলেজের প্রিন্সিপাল মো:বশির উল্লাহ, উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহবায়ক খন্দকার জালাল রীমু,বালুয়াকান্দী ইউনিয়ন বিএনপি'র ভারপ্রাপ্ত আহবায়ক দেওয়ান হারুন অর রশিদ,উপজেলা কৃষক দলের সদস্য সচিব তোফাজ্জল হোসেন সরকার,উপজেলা মহিলা দলের সভাপতি রাজিয়া সুলতানা আইবি,ম্যানেজিং কমিটির সদস্য মো:সুমন মিয়া প্রমুখ। বিদ্যালয়ের প্রধান শিক্ষক রওশন আরা আক্তার এর তত্ত্বাবধানে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সাংবাদিক আমিরুল ইসলাম নয়ন। বিশেষ অতিথির বক্তব্যে অফিসার ইন চার্জ মো : হাসান আলী বলেন,মাদক,দূর্নীতি,বাল্যবিবাহ নিয়ে আমাদের তথ্য দিন,মাদক মুক্ত সমাজ গড়তে পুলিশের পাশাপাশি পরিবার ও সমাজের ভূমিকা অপরিসীম। এ সময় প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার উম্মে হাফসা নাদিয়া বলেন,আমি নিজেও একজন অভিভাবক,এই সময় সন্তানদের শিক্ষার প্রতি মনোযোগী করতে মোবাইল আসক্তি থেকে বের করে আনতে হবে,আপনার সন্তান কাদের সাথে মিশছে সে বিষয়ে খেয়াল রাখুন।