কালিয়াকৈর  বিভিন্ন প্রকল্পের অধীনে  সাড়ে ৩ কোটি   টাকার চেক বিতরণ

আব্দুল আলিম অভি; কালিয়াকৈর, গাজীপুর
| আপডেট: ২২ জুন, ২০২৬, ০৬:৫৩ পিএম | প্রকাশ: ২২ জুন, ২০২৬, ০৬:৫৩ পিএম
কালিয়াকৈর  বিভিন্ন প্রকল্পের অধীনে  সাড়ে ৩ কোটি   টাকার চেক বিতরণ
গাজীপুরের কালিয়াকৈরে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর  ও স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের আওতায় বিভিন্ন প্রকল্পের অনুকূলে ৩ কোটি ৫০ লক্ষ টাকার চেক বিতরণী শুভ উদ্বোধনী অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের টিআর,কাবিখা,কাবিটার বরাদ্দকৃত বিভিন্ন প্রকল্পের ২ কোটি ৫৬ লক্ষ ৪০ হাজার টাকা  ও  স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) আওতায়  ৯৩ লক্ষ টাকা সহ সর্বমোট ৩ কোটি ৪৯ লক্ষ ৪০ হাজার টাকার আর্থিক অনুদানের চেক হস্তান্তর করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর -১ আসনের জাতীয় সংসদ সদস্য ও কেন্দ্রীয় বিএনপি'র নির্বাহী কমিটির সদস্য মোঃ মজিবুর রহমান। উপজেলা নির্বাহী অফিসার এ,এইচ,এম ফখরুল হুসাইনের সভাপতিত্বে  ও পৌর  নির্বাহী জাহিদুল আলম তালুকদারের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপি'র সহ-শ্রম ও বিষয়ক সম্পাদক ও বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক মোঃ হুমায়ুন কবীর  খান, সাবেক উপজেলা চেয়ারম্যান  ও বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুল লতিফ, উপজেলা বিএনপির সাবেক সভাপতি ভিপি মুহাম্মদ হেলাল উদ্দিন, কেন্দ্রীয় কৃষক দলের সহ-সভাপতি আ,ন,ম খলিলুর রহমান ইব্রাহিম,  উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক পারভেজ আহমদ সহ বিএনপির  সিনিয়র নেতৃবৃন্দ ।
আপনার জেলার সংবাদ পড়তে