চরভদ্রাসনে এ প্লাস ক্যম্পেইন বিষয়ক এ্যাডভোকেসি সভা সম্পন্ন

এফএনএস (চরভদ্রাসন, ফরিদপুর) : | প্রকাশ: ২৩ জুন, ২০২৬, ০২:১৪ পিএম
চরভদ্রাসনে এ প্লাস ক্যম্পেইন বিষয়ক এ্যাডভোকেসি সভা সম্পন্ন

ফরিদপুরের চরভদ্রাসন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সভ্কাক্ষে মঙ্গলবার সকাল ১০ টায় ্ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন বিষয়ক এক এ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে। আগামী ২৮ জুন (রোববার) জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন-২০২৬খ্রি. সফল করার লক্ষ্যে এ এ্যাডভোকেসি সভার আয়োজন করা হয় বলে জানা যায়।

সভার সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ হাফিজুর রহমান। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার সুরাইয়া মমতাজ। সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চরভদ্রাসন থানার অফিসার ইনচার্জ মোঃ আনোয়ার হোসেন। সভায় অন্যান্যর মধ্যে মতামত ব্যাক্ত করেন উপজেলা বিএনপি’র আহবায়ক মোঃ ওয়াহিদুজ্জামান মোল্যা, সদস্য সচিব আঃ কুদ্দুস বাদশা, ইউপি চেয়ারম্যান মোঃ ইয়াকুব আলী, জাহাঙ্গীর কবির বেপারী, সাংবাদিক লিয়াকত আলী লাভলু, আঃ ছালাম মোল্যা ও মেজবাহ উদ্দিন প্রমূখ। এ সময় উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, ডাক্তার ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

জানা যায়, আগামী ২৮ জুন সারাদেশে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন অনুষ্ঠিত হবে। এর আওতায় উপজেলার ১১৬১০ জন শিশুকে ভিটামিন এ খাওয়ানোর লক্ষ্যমাত্রা নিয়ে এ সভার আয়োজন করা হয়। ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন সফল করার লক্ষ্যে উপজেলায় মোট ৯৭টি কেন্দ্র স্থাপন করা হবে। ভিটামিন এ প্লাস খাওয়ালে শিশুদের রাতকানা রোগ, দেহের স্বাভাবিক বৃদ্ধিতে সহায়তা, রোগ জীবানু সংক্রমন রোধ ও শিশুর রোগ প্রতিরোধের ক্ষমতা বাড়ায় বলে জানা যায়।

আপনার জেলার সংবাদ পড়তে