সাতক্ষীরা জেলা ক্রীড়া সংস্থার মতবিনিময় ও সংবর্ধনা

এফএনএস (এস.এম. শহিদুল ইসলাম; সাতক্ষীরা) :
| আপডেট: ২৩ জুন, ২০২৬, ০৪:০৮ পিএম | প্রকাশ: ২৩ জুন, ২০২৬, ০৪:০৮ পিএম
সাতক্ষীরা জেলা ক্রীড়া সংস্থার মতবিনিময় ও সংবর্ধনা

সাতক্ষীরা জেলা ক্রীড়া সংস্থার নবগঠিত অ্যাডহক কমিটির উদ্যোগে ক্লাব ও সংস্থার প্রতিনিধিদের সঙ্গে এক মতবিনিময় ও সংবর্ধনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৩ জুন) সকালে জেলা স্টেডিয়ামের সম্মেলনকক্ষে এ সভার আয়োজন করা হয়।

ক্রীড়া সংস্থার সভাপতি ও সাতক্ষীরার জেলা প্রশাসক মিজ কাউসার আজিজের সভাপতিত্বে অনুষ্ঠানে সংবর্ধিত অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা পরিষদের প্রশাসক হাবিবুল ইসলাম হাবিব, জেলা বিএনপির আহ্বায়ক এইচ এম রহমাতুল্লাহ পলাশ ও জেলা ক্রীড়া সংস্থার সদস্যসচিব আবু জাহিদ ডাবলু।

সভায় বক্তারা জেলার ক্রীড়াঙ্গনের উন্নয়নে ক্লাবগুলোর ভূমিকা এবং মাঠপর্যায়ে খেলাধুলার প্রসারে নবগঠিত কমিটির কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা করেন।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক এস এম রফিকুল ইসলাম, সহকারী কমিশনার সাহেদ হোসেন, ক্রীড়া সংগঠক মো. হাবিবুর রহমান, মীর তাজুল ইসলাম, গোলাম ফারুক, মো. কামরুজ্জামান প্রমুখ।

জেলা ক্রীড়া সংস্থার অধিভুক্ত বিভিন্ন ক্লাব ও সংস্থার প্রতিনিধি এবং অ্যাডহক কমিটির সদস্যদের উপস্থিতিতে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জেলা ক্রীড়া কর্মকর্তা মো. মাহবুবুর রহমান।

আপনার জেলার সংবাদ পড়তে