সুজানগরে কৃষিতে আধুনিক প্রযুক্তি সম্প্রসারণে পার্টনার কংগ্রেস

এফএনএস (সুজানগর, পাবনা) : | প্রকাশ: ২৩ জুন, ২০২৬, ০৬:১১ পিএম
সুজানগরে কৃষিতে আধুনিক প্রযুক্তি সম্প্রসারণে পার্টনার কংগ্রেস

পাবনার সুজানগরে কৃষিতে আধুনিক প্রযুক্তি সম্প্রসারণে ৪টি স্টলে এ সংক্রান্ত বিভিন্ন কৃষি পণ্য ও প্রযুক্তি প্রদর্শনীর মাধ্যমে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে সুজানগর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের উদ্যোগে এবং পার্টনার প্রকল্পের আওতায় উপজেলা পরিষদ মিলনায়তনে ওই কংগ্রেস অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে কৃষি উদ্যোক্তা ছাড়াও বিভিন্ন শ্রেণি পেশার শতাধিক লোক অংশ নেন। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন পাবনা জেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপপরিচালক মোঃ জাহাঙ্গীর আলম প্রামাণিক। সুজানগর উপজেলা নির্বাহী অফিসার মীর রাশেদুজ্জামান রাশেদের সভাপতিত্বে এবং উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার মোঃ আব্দুল মান্নানের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন পাবনা জেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের প্রশিক্ষণ অফিসার মোঃ সাইফুল ইসলাম, অতিরিক্ত উপপরিচালক ( উদ্যান) মোঃ নূরে আলম, অতিরিক্ত উপপরিচালক (শস্য) মোঃ রাফিউল ইসলাম ও অধ্যক্ষ নাদের হোসেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সুজানগর উপজেলা কৃষি অফিসার মোঃ আসাদুজ্জামান। এর আগে পার্টনার কংগ্রেসের মূল লক্ষ্য প্রথাগত কৃষিকে পিছে ফেলে আধুনিক, পুষ্টিসম্মত ও বাণিজ্যিক কৃষি ব্যবস্থা প্রতিষ্ঠা করার উপর গুরুত্বারোপ করে স্লাইড উপস্থাপন করেন সুজানগর উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার মোঃ জাহিদ হোসেন।

আপনার জেলার সংবাদ পড়তে