আশাশুনিতে ইসলামী আন্দোলনের প্রস্তুতি সভা

এফএনএস (জি.এম. মুজিবুর রহমান; আশাশুনি, সাতক্ষীরা) :
| আপডেট: ২৩ জুন, ২০২৬, ০৬:৫৮ পিএম | প্রকাশ: ২৩ জুন, ২০২৬, ০৬:৫৮ পিএম
আশাশুনিতে ইসলামী আন্দোলনের প্রস্তুতি সভা

ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমীর মুফতী সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীমের সাতক্ষীরায় আগমন উপলক্ষে আশাশুনিতে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৩ জুন) আশাশুনি উপজেলা কার্যালয়ে এ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। 

উপজেলা সহ সভাপতি মোঃ কাবিরুল ইসলামের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, ছদর মোঃ জহুরুল ইসলাম, সেক্রেটারী ডাঃ মোঃ আমিনুল ইসলাম, সহ সভাপতি ক্বারী মোঃ কাইকাউস, সহ সেক্রেটারী মোঃ ইয়াকুব আলী প্রমুখ। আগামী ২৭ জুন বাদ আসর সাতক্ষীরা মুনজিতপুর কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে ওয়াজ মাহফিলে নায়েবে আমীর মুফতী সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম বয়ান করবেন। সভাপতিত্ব করবেন বাংলাদেশ মুজাহিদ কমিটি সাতক্ষীরা জেলা ছদর আলহাজ্ব হাফেজ মাওঃ মুফতী রবীউল ইসলাম। মাহফিলকে সফল করতে সভায় বিভিন্ন সিদ্ধান্ত গ্রহন করা হয়।

আপনার জেলার সংবাদ পড়তে