নওগাঁর পোরশায় জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন অবহিতকরণ ও কর্মপরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্্র মিলনায়তনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন ইউএনও রাকিবুল ইসলাম। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের জাতীয় পুষ্টিসেবার বাস্তবায়নে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন অবহিতকরণ ও কর্মপরিকল্পনার অবহিত করেন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ কামাল উদ্দিন। এসময় তিনি আগামী ২৮জুন উপজেলার ১৪৫টি কেন্দ্রের মাধ্যমে একযোগে ৬-১১ মাস বয়সের শিশুদের নীল রঙ্গের এবং ১২-৫৯ মাস বয়সের শিশুদের লাল রঙ্গের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে বলে জানান। এসময় স্বাস্থ্য বিভাগের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।