সরকারের সারাদেশে মোট ২৫ কোটি গাছ রোপন ও বিতরণের প্রতিশ্রুতি বাস্তবায়নের লক্ষ্যে পিরোজপুরের কাউখালীতে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ২০২৫-২০২৬ অর্থবছরের কৃষি পুনর্বাসন সহায়তা খাতের আওতায় বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে কৃষকদের মাঝে নারকেল গাছের চারা বিতরণ করা হয়েছে।
ভার্চুয়ালি যুক্ত হয়ে গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী সংসদ সদস্য আহম্মেদ সোহেল মনজুর বুধবার (২৪ জুন) দুপুরে উপজেলা পরিষদ চত্বরে অনুষ্ঠিত চারা বিতরণ অনুষ্ঠানে উদ্বোধন করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কাউখালী উপজেলা নির্বাহী অফিসার মোঃ আসাদুজ্জামান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপ-পরিচালক আব্দুল্লাহ আল মামুন এবং উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম আহসান কবির।
উপজেলা কৃষি অফিসার সোমা রানী দাস, কৃষি সম্প্রসারণ অফিসার প্রদীপ কুমার হালদার, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মনিরুজ্জামান মিঞা, সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম, উপজেলা কৃষক দলের সাধারণ সম্পাদক আব্দুল জলিল, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জাহিদুর রহমান ফিরোজ ও কাউখালী প্রেস ক্লাবের সভাপতি রিয়াদ মাহমুদ সিকদারসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। অনুষ্ঠানে উপজেলার ৪২০ জন কৃষকের মাঝে মোট ২ হাজার ১০০টি নারকেল গাছের চারা বিতরণ করা হয়। প্রতিটি কৃষককে ৫টি করে নারকেল চারা, প্রতিটি চারার জন্য ৩০ কেজি গোবর সার এবং বাঁশের কঞ্চি প্রদান করা হয়। এছাড়াও শতাধিক কৃষকের ভিতরে আমন ধান ও পিঁয়াজের বীজ বিতরণ করা হয়।