ভোলার দৌলতখানে প্রবাসীর বিরুদ্ধে মানব পাচার অপরাধ ট্রাইবুনালে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করার অভিযোগ করেছে ভূক্তভোগী পরিবার। এলাকাবাসী জানায়, উপজেলার চরপাতা ইউনিয়নের লেজপাতা গ্রামের ২ নং ওয়ার্ডের আলাউদ্দিনের ছেলে ওমান প্রবাসী পারভেজ ৩ বছর আগে একই ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের আয়ুব আলীর ছেলে সবুজকে ওমানে নিয়ে যায়। আকামা সম্পন্ন করে চাকরিতে যোগদেয় সে।। এঘটনার ৪ মাস পর পারভেজ বাড়ি আসলে সবুজের পরিবার তার বিরুদ্ধে থানায় অভিযোগ করে।
সবুজের পরিবার জানায়, ওমান যাওয়ার পর তাকে ফোনে পাওয়া যায়নি। এমনকি তার সাথে পরিবারের কোন যোগাযোগ ছিলনা। বিষয়টি থানায় মিমাংসা হয়। পরে সবুজের পরিবার ৫ লাখ টাকা দাবি করে। দাবিকৃত টাকা না পেয়ে ফের ভোলা মানব পাচার অপরাধ ট্রাইবুনালে প্রবাসী পারভেজের বাবা আলাউদ্দিন ও তার বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন। মামলা চলমান থাকলেও সবুজের পরিবার ফের ৫ লাখ টাকা দাবি করে আসছে। সবুজ আত্নগোপনে থেকে পরিবারের সাথে যোগাযোগ না করায় ৫ লাখ টাকা দাবি ও মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগে পারভেজের বাবা আলাউদ্দিন আদালতে সবুজ ও তার বাবার বিরুদ্ধে একটি চাঁদা বাজীর মামলা করেন।
সরেজমিন, আমার দেশ এ প্রতিনিধি সবুজের বাড়িতে গিয়ে পারভেজ এর বিরুদ্ধে মামলার বিষয়ে জানতে চাইলে তার বাবা ও মা আমিরুন বেগম বলেন, সবুজের সাথে যোগাযোগ ছিল না। এখন ফোনে কথা হয় যোগাযোগ হয়। তবে বাড়িতে সে টাকা পাঠায় না। দৌলতখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফখরুল ইসলাম জানান, অভিযোগ নিয়ে উভয়পক্ষ থানায় এসেছিল। তাদেরকে কোর্টে পাঠিয়ে দিয়েছি।