চাঁদপুরে গাঁজাসহ মাদক কারবারি আটক

এফএনএস (মিজানুর রহমান; চাঁদপুর) :
| আপডেট: ২৪ জুন, ২০২৬, ০৭:০৫ পিএম | প্রকাশ: ২৪ জুন, ২০২৬, ০৭:০৫ পিএম
চাঁদপুরে গাঁজাসহ মাদক কারবারি আটক

মাদকের বিরুদ্ধে চাঁদপুর কোস্ট গার্ডের অভিযানে ১৬ কেজি গাঁজাসহ একজন মাদক কারবারিকে আটক করা হয়েছে।  বুধবার ২৪ জুন ২০২৬ বিকালে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।

তিনি বলেন, চাঁদপুরের সদর থানাধীন বড় স্টেশন সংলগ্ন এলাকায় বুধবার দুপুর ২ টায় কোস্ট গার্ড স্টেশন চাঁদপুর কর্তৃক গোপন সংবাদের ভিত্তিতে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন উক্ত এলাকায় সন্দেহজনক একজন ব্যক্তিকে তল্লাশি করে তার সাথে থাকা লাগেজ ও ব্যাগ হতে প্রায় ৪ লক্ষ ৮০ হাজার টাকা মূল্যের ১৬ কেজি গাঁজা জব্দসহ তাকে আটক করা হয়।  আটক মাদক কারবারির নাম মো: শামীম মোল্লা (২৬)। সে গোপালগঞ্জ জেলার কাশীয়ানী থানা ফুকরা গ্রামের কদম আলী মোল্লা'র ছেলে। জব্দকৃত গাঁজা ও আটককৃত মাদক কারবারির পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা আরও বলেন, ভয়াবহ মাদকের বিস্তার রোধে কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।

আপনার জেলার সংবাদ পড়তে