চাঁদপুর এএমআই সংস্থার মেধাবৃত্তি প্রদান

এফএনএস (মিজানুর রহমান; চাঁদপুর) : | প্রকাশ: ২৪ জুন, ২০২৬, ০৭:৫১ পিএম
চাঁদপুর এএমআই সংস্থার মেধাবৃত্তি প্রদান

চাঁদপুরে অ্যাসোসিয়েশন অব মডেল ইন্সটিটিউশন (এএমআই)এর পৌরসভা ও সদর উপজেলার উদ্যোগে মেধাবৃত্তি প্রদান অনুষ্ঠিত হয়েছে। ২৪ জুন বুধবার বিকেলে চাঁদপুর শহরের আল আমিন একাডেমী স্কুল এন্ড কলেজের মিলনায়তনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রধান অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর জেলা শিক্ষা অফিসার মোহাম্মদ রুহুল্লাহ। একজন সফল মানুষ হতে হলে দক্ষতার পাশাপাশি নৈতিকতার কোনো বিকল্প নেই। নৈতিকতা ছাড়া প্রকৃত মানুষ হওয়া সম্ভব নয়। বর্তমান সমাজে মাদকের ভয়াবহতা বেড়ে গেছে। শিক্ষিত জাতি গড়তে হলে ছাত্রসমাজকে মাদক থেকে দূরে রাখতে হবে। 

চাঁদপুর পৌর মেয়র পদপ্রার্থী ও মাদ্রাসাতু ইশায়াতিল উলুমের অধ্যক্ষ মাও. আব্দুর রহিম পাটোয়ারী, বিশিষ্ট আইনজীবী ও সমাজসেবক সাবেক ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট মো. শাহজাহান মিয়া, আদর্শ শিক্ষক ফেডারেশনের সভাপতি অধ্যাপক রুহুল আমিন, সেক্রেটারী অধ্যক্ষ হারুনুর রশিদ। বিশিষ্ট আইনজীবী ও সমাজসেবক অ্যাডভোকেট শাহজাহান খান, আল আমিন একাডেমী স্কুল এন্ড কলেজের সহকারি প্রধান শিক্ষক ফারুকুল ইসলাম, এ এম আই বৃত্তি সংস্থার সভাপতি অধ্যাপক শাহ আলম।

চাঁদপুর এ এম আই বৃত্তি সংস্থার নির্বাহী সদস্য মাওলানা আফসার উদ্দিন মিয়াজীর সভাপতিত্বে ও এ এম আই বৃত্তি সংস্থার নির্বাহী সদস্য নাছির উদ্দিনের পরিচালনায় আরো বক্তব্য রাখেন আল আমিন একাডেমী স্কুল এন্ড কলেজ ছাত্রী শাখার মাধ্যমিক ইনচার্জ ফাতেমা বেগম, আদর্শ কিন্ডারগার্ডেন পরিষদের জেলা সভাপতি  গিয়াস উদ্দিন, তানজিমুল উম্মাহ হিফজের অধ্যক্ষ ইমরান হোসেন, আইডিয়েল একাডেমির অধ্যক্ষ নিয়াজ মোর্শেদ, আব্দুল হামিদ মিয়াজী, কবির হোসেন, হামদ পরিবেশন করেন জহির মনোয়ার। প্রধান অতিথি তিনি অভিভাবকদের সতর্ক থাকার আহ্বান জানিয়ে বলেন, সন্তানদের নৈতিকতা ও মূল্যবোধ চর্চায় উৎসাহিত করতে হবে এবং শিক্ষার্থীদের সত্যবাদী ও পিতা-মাতার অনুগত হওয়ার পরামর্শ দেন। “ভালো মানুষ ও মানবিক মূল্যবোধসম্পন্ন নাগরিক হতে হলে ধর্মীয় মূল্যবোধ চর্চা জরুরি। ধর্ম কখনো উগ্রতা শেখায় না। মানবিক মূল্যবোধসম্পন্ন মানুষ গড়ে উঠলেই একটি সুন্দর বাংলাদেশ গড়া সম্ভব।” অনুষ্ঠানে পৌর ও সদর উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের মেধাবী ছাত্র-ছাত্রীকে বৃত্তি ও সম্মাননা সনদ প্রদান করা হয়। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রী, শিক্ষক-শিক্ষিকা ও অভিভাবকগণ অংশগ্রহন করেন।

আপনার জেলার সংবাদ পড়তে