জামালপুর জেলার ইসলামপুর উপজেলায় লাগেজে থেকে লাশ উদ্ধারের ঘটনার রহস্য উন্মোচন করেছেন পিবিআই পুলিশ। ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) পুলিশ জানায় নিহত ব্যক্তির নাম নায়েব আলী (৪৫)।সে মেলান্দহ উপজেলার মাহমুদপুর ইউনিয়নের কাজাইকাটা গ্রামের বাসিন্দা অটোচালক নায়েব আলী। গত ২১জুন তাকে হত্যার পর ঘাতকরা তার অটোরিক্সাটি ছিনতাই করে নিয়ে যায়। এ ঘটনায় ৬ জনকে গ্রেফতার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।
বুধবার (২৪ জুন) বিকালে শহরের বাগেরহাটা পিবিআই কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেছেন জামালপুরের পিবিআই পুলিশ সুপার পংকজ দত্ত। তিনি জানান, গত ২৩ জুন মধ্যরাতে ইসলামপুর উপজেলার চরপুটিমারী ইউনিয়নে একটি ধান ক্ষেত্রে লাগেজ বন্দি অবস্থায় নায়েব আলী (৩৫) নামের এক অটোরিক্সা চালকের মরদেহ পাওয়া যায়। পরে নিহত নায়েব আলীর ছেলে মোঃ মমিন বাদী হয়ে ইসলামপুর থানায় মামলা দায়ের করেন।
মামলাটি তদন্ত শুরু করে জামালপুরের পিবিআই। তারা তথ্য প্রযুক্তির সহায়তায় মেলান্দহ উপজেলার চাকদহ সদারবাড়ী এলাকার কুদরত উল্লাহ ছেলে মোঃ নাহিদুল ইসলাম(৩০) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়। নাহিদুল ইসলাম প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানান, সে দশ হাজার টাকার প্রয়োজনে অটোরিক্সা চুরির পরিকল্পনা করে। পরে তার কয়েকজন সহযোগীদের নিয়ে গত ২১ জুন রাতে যাত্রী সেজে নায়েব আলীর অটোরিক্সায় উঠে এবং তাকে হত্যা করে নিহতের অটোরিক্সার নিয়ে বিভিন্ন যন্ত্রাংশ খুলে প্রায় ৫০ হাজার টাকায় বিক্রি করে। পিবিআই তদন্তে জেলার বিভিন্ন অটোরিক্সার দোকানে অভিযান পরিচালনা করে একটি মোবাইল ফোন ও খোয়া যাওয়া অটোরিক্সার ৪টি ব্যাটারী, ১টি কন্ট্রোলার, ৩টি চাকা, মোটর ডিপেন্সিয়াল, ২টি সর্কেট বাম্পার,অটোরিক্সার সামনের গ্লাসসহ লোহার বডির বিভিন্ন কাটা অংশ উদ্ধার করে। এ সময় চোরাই মালামাল ক্রয়ের সাথে জড়িত থাকার অভিযোগে সোলাইমান কবির(৫০), শফিকুল ইসলাম(৪১),আব্দুল কাদের(৫৬),রাসেল হোসেন (৩৪) ও সাগর পাশা(২৬) কে গ্রেফতার করেন। গ্রেফতারকৃতদের আদালতে প্রেরণ করা হলে তাদের জেল হাজতে প্রেরণের নির্দ্দেশ দেয় আদালত। হত্যাকান্ডের সাথে জড়িত নাহিদুল ইসলামের সহযোগীদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে বলে পুলিশ জানিয়েছে। পিবিআই পুলিশ সুপার পংকজ দত্ত আরো বলেন, মামলা দায়েরের মাত্র ১২ ঘন্টার মধ্যে হত্য কান্ডের রহস্য উদঘাটনসহ আসামী গ্রেফতার ও আলামত উদ্ধার করে কর্মদক্ষতার বহিঃ প্রকাশ ঘটিয়েছে পিবিআই।