সিরাজদিখানে জমির দ্বন্দ্বে মানববন্ধন, প্রতিবাদে সংবাদ সম্মেলন

এফএনএস (কে. এন. ইসলাম বাবুল; সিরাজদিখান, মুন্সীগঞ্জ) : | প্রকাশ: ২৫ জুন, ২০২৬, ০৫:৪৯ পিএম
সিরাজদিখানে জমির দ্বন্দ্বে মানববন্ধন,  প্রতিবাদে সংবাদ সম্মেলন

মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার কাকালদী মৌজার একটি জমি নিয়ে বিরোধকে কেন্দ্র করে মানববন্ধনের প্রতিবাদে পাল্টা বিক্ষোভ মিছিল ও সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। এ সময় স্পেন প্রবাসী শাহ আলমের পক্ষে জমিটির বৈধ মালিকানা দাবি করা হয়। বৃহস্পতিবার দুপুরে উপজেলার ইছাপুরা চৌরাস্তা সংলগ্ন একটি চাইনিজ রেস্টুরেন্টে সংবাদ সম্মেলনে শাহ আলমের পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন তার ম্যানেজার আব্দুল্লাহ আল মামুন। তিনি বলেন, কাকালদী মৌজার জে এল নম্বর ১১৭এর তিনটি দাগের জমির একটি অংশ শাহ আলম বৈধভাবে ক্রয় করে রেজিস্ট্রি এবং  নামজারিও সম্পন্ন করেছেন গত বছর। এছাড়া একই মৌজার আরও ৯ দাগে বেশ কিছু জমি ক্রয় বায়না দলিল করা হয়েছে।

লিখিত বক্তব্যে অভিযোগ করা হয়, জমির প্রকৃত মালিকের কাছ থেকে ক্রয়ের পরও ইয়াসিন খান পরিকল্পিতভাবে বিরোধ সৃষ্টি করছে এবং শাহ আলম বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে।  সংবাদ সম্মেলনে প্রশাসনের কাছে নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়ে বলেন, প্রকৃত তথ্য যাচাই করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হলে বিষয়টির সুষ্ঠু সমাধান হবে। এর আগের দিন বুধবার বেলা সাড়ে ১১টায় মুন্সীগঞ্জ- শ্রীনগর সড়কের কাকালদী এলাকায় ইয়াসিন খানের ভাড়া করা লোকজন মানববন্ধন করেন। সংবাদ সম্মেলনে শাহ আলমের পক্ষ থেকে দাবি করা হয়, বিরোধপূর্ণ জমিটি বৈধভাবে ক্রয় করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে আনা অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন।   এ সময় উপস্থিত ছিলেন মধ্যপাড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ আব্দুর রহিম শেখ, সিরাজদিখান উপজেলা কৃষকদলের সাধারণ সম্পাদক মোশারফ হোসেন, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ইকবাল মাহমুদ এবং মধ্যপাড়া ইউনিয়ন শ্রমিক দলের সাধারণ সম্পাদক শাহাবুদ্দিন তালুকদার। এছাড়া সংবাদ সম্মেলনের আগে  বেলা ১১ টার দিকে এলাকাবাসী অনেকেই শাহ আলমের সমর্থনে বিক্ষোভ মিছিল করেন। আয়োজিত ওই বিক্ষোভ মিছিলের স্থানীয় বিভিন্ন শ্রেণীপেশার কয়েক'শ মানুষ অংশগ্রহণ করেছেন।

আপনার জেলার সংবাদ পড়তে