বাবুগঞ্জ উপজেলা সমিতি, ঢাকা-এর নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটি (২০২৬-২০২৭) আনুষ্ঠানিকভাবে সদস্যদের পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। (২৬ জুন) শুক্রবার রাজধানীর গ্রিন রোডে আর এইচ হোম সেন্টারের ৭ম তলার হলরুমে এ পরিচিতি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ঢাকাস্থ্য বাবুগঞ্জ উপজেলা সমিতির সভাপতি আবুল কালাম আজাদ এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এস. এম. মিজানুর রহমান মজনুর সঞ্চালনায় কার্যনির্বাহী কমিটির সদস্য ও সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে নবনির্বাচিত সদস্যদের পরিচয় পর্বের পাশাপাশি সংগঠনের আগামী দিনের কর্মপরিকল্পনা, কার্যক্রম সম্প্রসারণ এবং সাংগঠনিক কার্যক্রমকে আরও কার্যকর ও গতিশীল করার বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। বিশেষ করে ঢাকায় অবস্থানরত বাবুগঞ্জবাসীর মধ্যে পারস্পবরিশালক সম্পর্ক আরও সুদৃঢ় করা এবং জনকল্যাণমূলক কার্যক্রম বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়। সভায় বক্তারা বলেন, একটি সামাজিক ও কল্যাণধর্মী সংগঠন হিসেবে বাবুগঞ্জ উপজেলা সমিতিকে আরও শক্তিশালী ও সক্রিয় ভূমিকা রাখতে হবে। একই সঙ্গে উপজেলার সার্বিক উন্নয়ন এবং প্রবাসী বাবুগঞ্জবাসীর মধ্যে সহযোগিতা ও সৌহার্দ্য বৃদ্ধি করতে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন তারা। সভা শেষে সংগঠনের উন্নয়ন ও ভবিষ্যৎ অগ্রযাত্রার লক্ষ্যে সকলের সম্মিলিত অংশগ্রহণের আহ্বান জানানো হয়।