শেরপুরে ৫ মিনিটের মাদরাসা চালু

এফএনএস (শাকিল আহমেদ শাহরিয়ার; শেরপুর) :
| আপডেট: ২৭ জুন, ২০২৬, ০৮:১৬ পিএম | প্রকাশ: ২৭ জুন, ২০২৬, ০৮:১৬ পিএম
শেরপুরে ৫ মিনিটের মাদরাসা চালু

শেরপুর জেলা শহরের ঐতিহ্যবাহী তেরাবাজার জামে মসজিদে চালু হয়েছে ৫ মিনিটের মাদরাসা কার্যক্রম। শনিবার (২৭ জুন) বাদ আসর এ মাদরাসার কার্যক্রম শুরু হয়, যা চলবে প্রতিদিন।

তেরাবাজার জামে মসজিদের ইমাম হাফেজ মাওলানা আহসান উল্লাহ বলেন, প্রতিদিন আসর নামাজ শেষে ৫ মিনিট এ মাদরাসার কার্যক্রম চলবে । কোরআন ও হাদিসের আলোকে প্রতিদিন ইসলামী বিধি-বিধানের নানা বিষয়ে দশটি পয়েন্ট নিয়ে ৫ মিনিট আলোচনা করা হবে । এতে মুসল্লিদের ইসলামি জ্ঞান বৃদ্ধির পাশাপাশি আলোচিত বিষয় সমূহ আমলের মাধ্যমে তাদের দুনিয়ায় ও আখেরাতের পথ চলা সহজ হবে। তিনি এ মাদ্রাসার শিক্ষার্থী হতে মুসলমান ভাইদের আহ্বান জানান।

আপনার জেলার সংবাদ পড়তে