নিজ নামের সম্পত্তি নিয়ে অপপ্রচার ও জমি দখলের বিরুদ্ধে মামলা তুলে নিতে হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন আমিরুল ইসলাম নামের এক ব্যক্তি। আমিরুল ইসলাম ঝিনাইদহের শৈলকুপার উত্তর মির্জাপুর গ্রামের মৃত গনি জোয়ার্দ্দারের ছেলে। রবিবার দুপুরে শৈলকুপা প্রেসক্লাব কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
লিখিত বক্তব্যে তিনি বলেন মির্জাপুর মৌজায় সাবেক দাগ ১৫১৭,১৫১৮, ও ৭৩৪ দাগ সি,এস রেকর্ড ৭নং খতিয়ানে মতিয়ন নেছা একক মালিক। এস,এ ৪নং খতিয়ানে মতিয়ন নেছার ওয়ারেশগণ ও কাঁচেরকোল ওয়াকফ স্টেটের নামে রেকর্ড হইয়াছে। উল্লেখিত জমি সি,এস প্রজা মতিয়ন নেছার নিকট থেকে আমার দাদা উজির উদ্দিন জোয়ার্দ্দার আমল নামা মূলে বন্দোবস্ত নেন। উল্লেখিত সম্পত্তি আমি পৈত্রিক সূত্রে মালিক যাহা আমার নামে আর,এস ১৩৯ নং খতিয়ানে সাবেক ১৫১৮ দাগ হাল ২৭৩৫ নং দাগে ২.৫৩ শতক, সাবেক ৭৩৪ দাগে হাল ৫৬৮ দাগে ৭২ শতক ও ৭৩৪ দাগে হাল ৮১ দাগে ২৮ শতক জমি আমার নামে আরএস রেকর্ড হইয়াছে। যা নিস্কণ্ঠক। যা পূর্বে অভিযোগের ভিত্তিতে ভূমি অফিসের তদন্তেও প্রমানিত। কিন্ত একই গ্রামের এতেম আলী, ইখন, ইকবাল, হাসান সহ আরো অনেকে জমির রেকর্ড ও দলিল না থাকার সত্বেও জোরপূর্বক তারা ভোগদখল করিতেন। বর্তমানে আমি তাদের নামে শৈল পিটিশন ৭৭৭/২৬ ্র শৈল সিআর ৪৬/২৬ এবং শৈল সিআর ৬৮/২৬ নম্বর মোকদ্দমা করায় তাহা থেকে বাঁচার জন্য আমার নিজ নামিয় জমি নিয়ে মিথ্যা ও বানোয়াট অভিযোগ করে আসছে। তিনি সংবাদ সম্মেলনের মাধ্যমে এর সঠিক বিচার দাবী করেন