কুষ্টিয়ার দৌলতপুরে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে দৌলতপুর সদর একটি কেন্দ্র সহ মোট ৩৩৭ টি কেন্দ্রে শিশুদের ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হয়েছে। এ ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে রোববার সকাল ১০ টায় দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে শিশুদের ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানোর মধ্য দিয়ে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন এর উদ্বোধন করেন দৌলতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা অনিন্দ গুহ। এ সময় উপস্থিত ছিলেন বিশিষ্ট সাংবাদিক মোঃ সাইফুল ইসলাম (শাহীন),আর,এম, ও ডাঃএমদাদুল হক টোটন, মেডিকেল অফিসার ডাঃআব্দুল্লাহ আল লিটন।এছাড়া উপস্থিত ছিলেন সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তাবৃন্দ। জানা গেছে ৬ মাস, থেকে ১১ মাস বয়সী ৫৯৯৯জন শিশুকে ভিটামিন এ এবং ১২ থেকে ৫৯ মাস ৪৬০১৪ জন শিশুকে ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হয় উপজেলার ১৪টি ইউনিয়নের কেন্দ্রগুলোতে।ভিটামিন এ শিশুদের অন্ধত্ব প্রতিরোধ করে ভিটামিন এ ও এ প্লাস ক্যাপসুল শিশুদের শরীরের রোগ প্রতিরোধ করে এবং শিশুদের স্বাভাবিক বৃদ্ধি নিশ্চিত করে।