ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনে

দৌলতপুরে শিশুদের ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানোর উদ্বোধন

এফএনএস (মোঃ সাইফুল ইসলাম শাহিন; দৌলতপুর, কুষ্টিয়া) :
| আপডেট: ২৮ জুন, ২০২৬, ০৬:২২ পিএম | প্রকাশ: ২৮ জুন, ২০২৬, ০৬:২২ পিএম
দৌলতপুরে শিশুদের ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানোর উদ্বোধন

কুষ্টিয়ার দৌলতপুরে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে দৌলতপুর সদর একটি কেন্দ্র সহ  মোট ৩৩৭ টি কেন্দ্রে শিশুদের ভিটামিন এ প্লাস  ক্যাপসুল খাওয়ানো হয়েছে। এ ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে রোববার সকাল ১০ টায় দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে শিশুদের ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানোর মধ্য দিয়ে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন এর উদ্বোধন করেন দৌলতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা অনিন্দ গুহ। এ সময় উপস্থিত ছিলেন বিশিষ্ট সাংবাদিক  মোঃ সাইফুল ইসলাম (শাহীন),আর,এম, ও ডাঃএমদাদুল হক টোটন, মেডিকেল অফিসার ডাঃআব্দুল্লাহ আল লিটন।এছাড়া উপস্থিত ছিলেন সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তাবৃন্দ। জানা গেছে ৬ মাস, থেকে ১১ মাস বয়সী ৫৯৯৯জন শিশুকে ভিটামিন এ এবং ১২ থেকে ৫৯ মাস ৪৬০১৪ জন শিশুকে ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হয় উপজেলার ১৪টি ইউনিয়নের কেন্দ্রগুলোতে।ভিটামিন এ শিশুদের অন্ধত্ব প্রতিরোধ করে ভিটামিন এ  ও  এ প্লাস ক্যাপসুল শিশুদের শরীরের রোগ প্রতিরোধ করে এবং শিশুদের স্বাভাবিক বৃদ্ধি  নিশ্চিত করে।

আপনার জেলার সংবাদ পড়তে