নাঙ্গলকোটে আইনশৃঙ্খলা কমিটির সভা

এফএনএস (মাইনুদ্দিন দুলাল; নাঙ্গলকোট, কুমিল্লা) : | প্রকাশ: ২৮ জুন, ২০২৬, ০৬:৫৪ পিএম
নাঙ্গলকোটে আইনশৃঙ্খলা কমিটির সভা

কুমিল্লার নাঙ্গলকোট উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা রবিবার দুপুরে উপজেলা অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়েছে। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মিল্টন চাকমার সভাপতিত্বে সভায় প্রধান অতিথি বক্তব্য রাখেন কুমিল্লা-১০ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোবাশ্বের আলম ভূঁইয়া। সভায় ভার্চুয়ালি বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু রায়হান। এছাড়াও বক্তব্য রাখেন নাঙ্গলকোট থানা অফিসার ইনচার্জ আরিফুর রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা উজ্জ্বল হোসেন, উপজেলা প্রকৌশলী অহিদুল ইসলাম শিকদার, উপজেলা সমাজসেবা কর্মকর্তা রাশেদুল ইসলাম মিয়াজী, নাঙ্গলকোট প্রেসক্লাব সভাপতি মাঈন উদ্দিন দুলাল ও সাধারণ সম্পাদক তাজুল ইসলাম। এছাড়াও সভায় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানসহ আইনশৃঙ্খলা কমিটির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

সভায় প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য আলহাজ্ব মোবাশ্বের আলম ভূঁইয়া বলেন, নাঙ্গলকোটে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে প্রশাসন, জনপ্রতিনিধি ও সাধারণ জনগণকে সমন্বিতভাবে কাজ করতে হবে। মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি ও অপরাধমূলক কর্মকাণ্ড দমনে আইনশৃঙ্খলা বাহিনী ও গণমাধ্যম কর্মীদের আরও কার্যকর ভূমিকা পালনের আহ্বান জানান। একই সঙ্গে জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সকলকে আন্তরিকতা ও দায়িত্বশীলতার সাথে কাজ করার নির্দেশনা প্রদান করেন।  সভায় উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, মাদক নিয়ন্ত্রণ, যানজট নিরসন, বাজার মনিটরিং, অবৈধ দখল উচ্ছেদসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা ও প্রয়োজনীয় সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

আপনার জেলার সংবাদ পড়তে