ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) আয়োজনে এবং মৌসুমী ইন্ডাস্ট্রিজ লিমিটেডের পৃষ্ঠপোষকতায় বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে চলছে কিউট-ডিআরইউ ক্রীড়া উৎসব-২০২৬। ক্রীড়া উৎসবের অংশ হিসাবে আজ ২৮ জুন ২০২৬ ইং রবিবার ডিআরইউর শফিকুল কবির মিলনায়তনে কলব্রিজ খেলা অনুষ্ঠিত হয়।
প্রায় অর্ধশত সদস্যদের অংশগ্রহনে কলব্রিজ খেলা প্রথম রাউন্ড, সেমিফইনাল ও ফাইনাল খেলার মধ্য দিয়ে শেষ হয়। ফাইনাল খেলায় দৈনিক প্রভাতের আরাফাত দাঁড়িয়া চ্যাম্পিয়ন, দৈনিক খবরের কাগজের মহিউদ্দিন পলাশ রানারআপ এবং দেশ টিভির জাহেদুজ্জামান তৃতীয় হয়েছেন। আগামী ৩০ জুন ২০২৬ ইং বুধবার একই স্থানে অকশন ব্রিজ খেলা অনুষ্ঠিত হবে।