চট্টগ্রামের হাটহাজারীর কাটিরহাট মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ কল্যান নাথ এর অবসর জনিত বিদায় অনুষ্ঠান গতকাল রবিবার বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে সম্পন্ন হয়েছে। কলেজের সম্মুখস্থ চত্বরে কলেজের স্কাউট ও গার্ল গাইড দল এর সদস্যদের গার্ড অব অনার প্রদানের মাধ্যমে পুস্পঅর্ঘ্য ছিটিয়ে অধ্যক্ষকে কলেজের আই সি টি মিলনায়তনের অনুষ্ঠানন্থলে নিয়ে যাওয়া হয়। এ উপলক্ষে আয়োজিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজ গর্ভনিং বডির সভাপতি এরশাদ উর রশীদ। অধ্যক্ষ অনুষ্ঠান মঞ্চে উপবেশনের পর তাঁকে কলেজ কর্তৃপক্ষ, শিক্ষক পরিষদ কলেজের স্কাউট দল গালর্স গাইডসহ বিভিন্ন কলেজ, মাধ্যমিক বিদ্যালয়, ব্যাংক ও নানা প্রতিষ্ঠানের পক্ষ পুস্প স্তবক ও সন্মাননা স্মারক দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়। শুরুতে পবিত্র কুরআন, গীতা ও ত্রিপিটক থেকে পাঠ করেন যথাক্রমে ইউশাতুল ফিদ্দা, অর্পিতা নাথ চৈতি।
কলেজের শিক্ষক সুললিত কান্তি দে ও নাজনিন চৌধুরী এর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় স্বাগত বক্তব্য রাখেন কলেজের শিক্ষক আবু সালেক। উপস্থিত অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন চট্টগ্রাম শিক্ষা বোর্ডের সাবেক চেয়ারম্যান মোঃ রেজাউল করিম, শিক্ষক নেতা অধ্যাপক আবু তাহের চৌধুরী, কলেজের সাবেক অধ্যক্ষ আমজাদ আলী মজুমদার, অধ্যক্ষ এস এম নূরুল হুদা, অধ্যাপক রফিকুল ইসলাম, বর্তমান ও প্রাক্তন জি বি সদস্য ডাঃ নিজাম মোরশেদ চৌধুরী, সাংবাদিক কেশব কুমার বড়ুয়া, সুলতান উল আলম চৌধুরী, জাহেদ উদ্দিন বিপ্লব, কলেজে উপাধ্যক্ষ শেখ সুচমিতা সুলতানা, অধ্যক্ষ সমির কান্তি দাশ, অধ্যক্ষ আবু তৈয়ব, অধ্যাপক শেখ আহাম্মদ, ফয়সাল আল নিজামী, অধ্যাপক অনমোদর্শী বড়ুয়া, প্রধান শিক্ষক দেবাশীষ নাথ, প্রিয় তোষ নাথ, আলী হোসেন, শিমুল কান্তি মহাজন, এমরান হোসেন, আবুল কাসেম, সৈয়দ আজগর আলী সুমন , শুভ্রা দত্ত, এডভোকেট সামিউদ্দিন চৌধুরী, প্রান্তিকা নাথ সৃষ্টি, কলেজ শিক্ষার্থী যথাক্রমে ফারিয়া কালাম, নাসনিন জান্নাত, রাহেনা আকতার ও সাদিয়া ইসলাম প্রমূখ।