সুন্দরবনে বন বিভাগের অভিযানে নৌকাসহ জাল উদ্ধার

এফএনএস (মোঃ রিয়াছাদ আলী; কয়রা, খুলনা) : | প্রকাশ: ২৯ জুন, ২০২৬, ০৩:০১ পিএম
সুন্দরবনে বন বিভাগের অভিযানে নৌকাসহ জাল উদ্ধার

সুন্দরবনের খুলনা রেঞ্জের অধিনস্থ শিবসা বন টহল ফাঁড়ির আড়বাওনের খাল এলাকায় অভিযান চালিয়ে নিষিদ্ধ সময়ে মাছ ধরার অভিযোগে ৩ টি নৌকা, আটক করা হয়। এ সময়  ১১ পিচ কক্সসিট, ১০ বান্ডিল বরফ  অবৈধ ভেশাল জাল, ৩ বোতল কীটনাশক, সহ মাছ ধরার সরঞ্জাম উদ্ধার করা হয়। গত ২৮ জুন সকালে এই অভিযান পরিচালনা করেন খুলনা রেঞ্জের সহকারী বন সংরক্ষক ও রেঞ্জ কর্মকর্তা মোঃ শরিফুল ইসলাম। সুন্দরবন পশ্চিম বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা এজেডএম হাছানুর রহমান বলেন,  এ ব্যাপারে বন আইনে ব্যবস্থা গ্রহন করা হয়েছে। বন বিভাগের পক্ষ হতে এ ধরনের অভিযান অব্যাহত রয়েছে।

আপনার জেলার সংবাদ পড়তে