ভালুকায় সড়ক দুর্ঘটনায় একমি ফার্মাসিউটিক্যালস্ কোম্পানীর বিক্রয় প্রতিনিধি নিহত

এফএনএস (মোঃ আলমগীর হোসেন; ভালুকা, ময়মনসিংহ) : | প্রকাশ: ৩০ জুন, ২০২৬, ১১:৪৯ এএম
ভালুকায় সড়ক দুর্ঘটনায় একমি ফার্মাসিউটিক্যালস্ কোম্পানীর বিক্রয় প্রতিনিধি নিহত

ভালুকায় ট্রাকচাপার মোটরসাইকেল চালক একমি ফার্মাসিউটিক্যালস্ কোম্পানীর বিক্রয় প্রতিনিধি মো. বিল্লাল হোসেন ভূইয়া (৫০) নিহত হয়েছেন। তিনি মুন্সীগঞ্জের সিরাজদি খান উপজেলার কুসুমপুর গ্রামের নান্নু ভূইয়ার ছেলে। সোমবার (২৯ জুন) দুপুরে ভালুকা বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে। 

ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ জাহিদুর ইসলাম জানান, নিহত বিল্লাল হোসেন ভূইয়া ভালুকা উপজেলার চাপরবাড়ি গ্রামে নিজ বাসায় থেকে একমি ফার্মাসিউটিক্যালস্ কোম্পানীর বিক্রয় প্রতিনিধি হিসাবে কাজ করতেন। সোমবার (২৯ জুন) দুপুরে বাসা থেকে মোটরসাইকল যোগে ভালুকা বাজারের দিকে যাওয়ার পথে ভালুকা বাসস্ট্যান্ডে একটি তাকে চাপা দিলে  সে গুরুতর আহত হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে ভালুকা উপজেলা সরকারী হাসপাতালে নিয়ে গেল কর্তব্যরত ডাক্তার তাকে মৃত বলে ঘোষণা করেন।

আপনার জেলার সংবাদ পড়তে