চিরিরবন্দরে ৪ মাদক সেবীকে ভ্রাম্যমাণ আদালতের কারাদন্ড ও জরিমানা

এফএনএস (মোরশেদ-উল-আলম; চিরিরবন্দর, দিনাজপুর) : | প্রকাশ: ৩০ জুন, ২০২৬, ০৫:৪৪ পিএম
চিরিরবন্দরে ৪ মাদক সেবীকে ভ্রাম্যমাণ আদালতের কারাদন্ড ও জরিমানা

দিনাজপুরের চিরিরবন্দরে ৪ জন মাদকসেবীকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদন্ড ও জরিমানা করা হয়েছে। গতকাল ৩০ জুন মঙ্গলবার সকালে সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্টেট্র শাহানা আফরোজ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ দন্ডাদেশ প্রদান করেন।

থানা সূত্রে জানা যায়, মঙ্গলবার থানার একটি মাদক বিরোধী অভিযানের সময় উপজেলার পুনট্রি ইউনিয়নের কামারপাড়া থেকে আল আমিন (১৯) কে মাদকসেবন করার সময় আটক করা হলে সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্টেট্র শাহানা আফরোজ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ৩ মাসের জেল ও ১ শত টাকা অর্থদন্ড প্রদান করেন। একইদিন উপজেলার মুসা শাহার বাজারে অভিযান চালিয়ে ওই এলাকার মৃত নয়া শাহার ছেলে শহিদুল ইসলাম (৬৪) ও কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী উপজেলার গোলাম মোস্তফার ছেলে জাকারিয়া হোসেন (২৬)কে এবং উপজেলার আউলিয়াপুকুর ইউনিয়নের দেবিগঞ্জ বাজারে রঞ্জন রায়ের ছেলে ভূষন (২১) রায়কে মাদক সেবনের সময় আটক করলে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্টেট্র ফাতেহা তুজ জোহরা দ্রুত উপস্থিত হয়ে ভ্রাম্যমান আদালত বসিয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে প্রত্যেকে ৬ মাস করে বিনাশ্রম কারাদন্ড এবং ১০০ টাকা করে অর্থদন্ড প্রদান করেন। 

থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহামুদুন-নবী বলেন, সাজাপ্রাপ্তদের আদালতে সোপর্দ করা হয়েছে। মাদকমুক্ত সমাজ গঠনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং মাদক ব্যবসায়ী ও মাদকসেবীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

আপনার জেলার সংবাদ পড়তে