রাণীশংকৈলে টেকসই উৎপাদনশীল বৃদ্ধি ও নিরাপদ খাদ্য কৃষি বিষয়ক সম্মেলন

এফএনএস (রাণীশংকৈল, ঠাকুরগাঁও) : | প্রকাশ: ৩০ জুন, ২০২৬, ০৬:৪৯ পিএম
রাণীশংকৈলে টেকসই উৎপাদনশীল বৃদ্ধি ও নিরাপদ খাদ্য কৃষি বিষয়ক সম্মেলন

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় শান্তা কমিউনিটি সেন্টারে ৩০জুন মঙ্গলবার লুমিনাস গ্রুপের আয়োজনে কৃষকের উৎপাদনশীলতা বৃদ্ধি ও নিরাপদ খাদ্য উৎপাদনে উদ্বুদ্ধ করতে টেকসই কৃষি ও কৃষক সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে পঞ্চগড়-ঠাকুরগাঁও ডিপোর স্বত্বাধিকারী সাবেক মেয়র মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন লুমিনাস গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক রাকিব হোসেন বলেন, কৃষিকে লাভজনক ও পরিবেশবান্ধব করতে টেকসই কৃষি ব্যবস্থার কোনো বিকল্প নেই। আধুনিক প্রযুক্তির ব্যবহার, উন্নতমানের কৃষি উপকরণ, মাটির স্বাস্থ্য রক্ষা এবং নিরাপদ খাদ্য উৎপাদনের মাধ্যমে দেশের কৃষিকে আরও সমৃদ্ধ করা সম্ভব। এ ক্ষেত্রে কৃষকদের প্রশিক্ষণ ও সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কোম্পানির ট্রেনিং অ্যান্ড ডেভেলপমেন্ট ডিরেক্টর সারোয়ার হোসেন, ডিরেক্টর আর. এম. রাসেল, ডিরেক্টর রুহুল আমিন, কৃষিবিদ মোমিনুল ইসলাম মুনেম এবং পৌর সাবেক মেয়র মোকলেসুর রহমান। সম্মেলনে ডেপুটি ডিরেক্টর সোহল রানা জানান, ঠাকুরগাঁও-পঞ্চগড় জেলার ৫০জন কৃষক-কৃষাণীকে ক্রেস্ট প্রদান করা হয় এবং কৃষকদের সঙ্গে মতবিনিময়, আধুনিক কৃষি প্রযুক্তি নিয়ে আলোচনা এবং টেকসই কৃষি চর্চার বিভিন্ন দিক তুলে ধরা হয়।

আপনার জেলার সংবাদ পড়তে