মোল্লাহাটে

শিশুদের অনলাইন সুরক্ষা ও যৌন হয়রানি প্রতিরোধে মতবিনিময়

এফএনএস (এম এম মফিজুর রহমান; মোল্লাহাট, বাগেরহাট) :
| আপডেট: ১ জুলাই, ২০২৬, ০২:৩৫ পিএম | প্রকাশ: ১ জুলাই, ২০২৬, ০২:৩৫ পিএম
শিশুদের অনলাইন সুরক্ষা ও যৌন হয়রানি প্রতিরোধে মতবিনিময়

বাগেরহাটের মোল্লাহাটে শিশুদের প্রতি অনলাইনে যৌন নিয়ন্ত্রণ ও শোষণের প্রতিকার, প্রতিরোধ এবং সুরক্ষা নিশ্চিত করতে কমিউনিটি ভিত্তিক শিশু সুরক্ষা কমিটির সদস্যদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৩০ জুন ২০২৬) মোল্লাহাটে এডামস'র সেমিনার কক্ষে অনুষ্ঠিত এ সভায় শিশুদের নিরাপদ ডিজিটাল ব্যবহার, অনলাইন ঝুঁকি, শিশু নির্যাতন প্রতিরোধ এবং সুরক্ষায় স্থানীয় পর্যায়ে করণীয় বিষয়ে আলোচনা করা হয়।

সভাটি ইউ-শিশু আপ প্রকল্পের আওতায় আয়োজন করা হয়। প্রকল্পটি বাস্তবায়ন করছে ইনসিডিন বাংলাদেশ, কারিগরি সহায়তায় রয়েছে টেরে ডেস হোমস নেদারল্যান্ডস এবং অর্থায়নে রয়েছে ইউরোপীয় ইউনিয়ন। আলোচনায় বক্তারা বলেন, বর্তমান সময়ে শিশুরা ইন্টারনেট ও সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারের কারণে বিভিন্ন ধরনের ঝুঁকির মুখোমুখি হচ্ছে। তাই পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান ও কমিউনিটির সমন্বিত উদ্যোগের মাধ্যমে শিশুদের অনলাইন নিরাপত্তা নিশ্চিত করতে হবে। সভায় কমিউনিটি ভিত্তিক শিশু সুরক্ষা কমিটির সদস্যরা অংশগ্রহণ করেন এবং শিশুদের সুরক্ষায় সচেতনতা বৃদ্ধি ও কার্যকর পদক্ষেপ গ্রহণের বিষয়ে মতামত তুলে ধরেন। ইনসিডিন বাংলাদেশের প্রকল্প সমন্বয়ক রাফিউল আলীর সঞ্চালনায় উক্ত কর্মশালায় উপস্থিত ছিলেন, প্রেসক্লাব মোল্লাহাটের সাধারণ সম্পাদক এম এম মফিজুর রহমান, ইনসিডিন বাংলাদেশের প্রকল্প কর্মকতা, মোঃ মঈন খান, কমিউনিটি অর্গানাইজার সৈয়দ মারুফুল ইসলাম ও কমিউনিটি অর্গানাইজার রেখা পারভীন প্রমুখ।

আপনার জেলার সংবাদ পড়তে