১৪ বছর পর শিশু ধর্ষণ মামলায় দুই যুবকের মৃত্যুদন্ড

এফএনএস (এইচ এম শহিদুল ইসলাম; সিলেট) : | প্রকাশ: ১ জুলাই, ২০২৬, ০৫:৩৩ পিএম
১৪ বছর পর শিশু ধর্ষণ মামলায় দুই যুবকের মৃত্যুদন্ড

সিলেটে শিশু ধর্ষণ মামলায় ২ জনের মৃত্যুদন্ডের আদেশ দিয়েছে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল। ঘটনার প্রায় ১৪ বছর পর বুধবার ট্রাইব্যুনালের বিচারক বেগম রুবাইয়া ইয়াসমিন এই রায় ঘোষণা করেন।

মৃত্যুদণ্ড প্রাপ্ত আসামীরা হলেন, সিলেটের বিশ্বনাথ উপজেলার শাহবাজপুর গ্রামের মো. জয়নাল  ও কান্দিগাও গ্রামের নাজিম উদ্দিন । রায়ের সময় আসামিরা আদালতে উপস্থিত ছিলেন। ট্রাইব্যুনালের এপিপি এডভোকেট নূর আহমদ এ তথ্য নিশ্চিত করেছেন।

আদালত সূত্রে জানাযায়, ২০১২সালে ২৭ নভেম্বর স্থানীয় কাইর ঘাটের এক নাবালিকা কন্যা নানানবাড়ি যাওয়ার পথে আসামিরা রাস্তা থেকে জোরপূর্বক উঠিয়ে নিয়ে শাহবাজপুর গ্রামে জয়নালের বসতবাড়িতে ধর্ষণ করে। এ ঘটনায় ভিকটিম (১৪)-এর পিতা ধর্ষক জয়নাল ও নাজিমকে অভিযুক্ত করে বিশ্বনাথ থানায় মামলা করেন। দীর্ঘ তদন্ত শেষে ২০২৩ সালের ৪ জুন পুলিশ আদালতে চার্জশীট প্রদান করে। মামলায় পুলিশসহ ১০ জন সাক্ষি দেন। বুধবার রায়ের নির্ধারিত তারিখে আসামি ২ জনকে মৃত্যুদন্ডের রায় ঘোষণা করেন ট্রাইব্যুনালে বিচারক বেগম রুবাইয়া ইয়াসমিন।

আপনার জেলার সংবাদ পড়তে