চাঁদপুরে সাংবাদিকদের সাথে পুলিশ সুপারের মতবিনিময়

এফএনএস (মিজানুর রহমান; চাঁদপুর) :
| আপডেট: ২ জুলাই, ২০২৬, ১১:১৯ এএম | প্রকাশ: ২ জুলাই, ২০২৬, ১১:১৯ এএম
চাঁদপুরে সাংবাদিকদের সাথে পুলিশ সুপারের মতবিনিময়

চাঁদপুর জেলা পুলিশের আয়োজনে বুধবার (০১ জুলাই) বিকেলে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। চাঁদপুর পুলিশ সুপারের কার্যালয় সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন চাঁদপুর জেলার পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান।

সভায় পুলিশ সুপার মাদক, কিশোর গ্যাং ও সামাজিক অবক্ষয়সহ বিভিন্ন অপরাধ দমন এবং জেলার সার্বিক আইন-শৃঙ্খলা রক্ষায় গৃহীত কার্যক্রম নিয়ে বিস্তারিত আলোচনা করেন। এছাড়া সাংবাদিকবৃন্দের সাথে সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিতকরণ এবং পুলিশ-সাংবাদিক পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির বিষয়ে মতবিনিময় হয়। তিনি সাংবাদিকদের বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে জনসচেতনতা সৃষ্টিতে ভূমিকা রাখার আহ্বান জানান এবং জেলা পুলিশের পক্ষ থেকে সবসময় সঠিক তথ্য প্রদানে সহযোগিতার আশ্বাস দেন। সভায় অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) মোঃ লুৎফর রহমান, সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিশ) মাহির আসেফ এবং সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিশ) মিয়াজী আলিফ ইমরানসহ চাঁদপুর জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি সোহেল রুশদী ও সাধারণ সম্পাদক এমএ লতিফসহ অন্যরা বক্তব্য রাখেন।

আপনার জেলার সংবাদ পড়তে