আদালতে ধর্ষণ মামলায় সাক্ষ্য না দেয়ায় চিকিৎসকের সাজা

এফএনএস (এস এম এ হালিম দুলাল; জামালপুর) : | প্রকাশ: ২ জুলাই, ২০২৬, ০৩:১৬ পিএম
আদালতে ধর্ষণ মামলায় সাক্ষ্য না দেয়ায় চিকিৎসকের সাজা

জামালপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ আদালত একটি গণধর্ষণমামলায় আদালতে সাক্ষ্য না দেয়ায় মামলার অন্যতম সাক্ষী ডাঃ সানজিদা ইসলামকে সাজা প্রদান করেছেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক মুহাম্মদ আব্দুর রহিম। বুধবার ( ১ জুলাই) দুপুরে তিনি এ রায় প্রদান করেন। মামলার সরকার পক্ষের আইনজীবী পি. পি. এ্যাডভোকেট ফজলুল হক সাংবাদিকদের জানান, একটি গণধর্ষণ মামলায় ভূক্তভোগী নারীর মেডিকেল পরীক্ষা সম্পন্ন করে মেডিকেল সার্টিফিকেট দাখিল করেন ডাঃ সানজিদা ইসলাম। পরবর্তীতে এই মামলার সাক্ষ্য প্রদানের জন্য ডাঃ সানজিদা ইসলামকে বার বার তলব করা হলেও তিনি আদালতে উপস্থিত হন নাই। আদালতে সাক্ষ্য না দেয়ায় গত ২৯ জুন ওই চিকিৎসককে কারণ দর্শানোর নোটিশ প্রদানের পাশাপাশি আদালতে উপস্থিত হয়ে বুধবার ( ১জুলাই) মামলার সাক্ষ্য দেয়ার নির্দেশ দেয়া হয়। কিন্তু ওই দিনও ডাঃসানজিদা ইসলাম আদালতে উপস্থিত না হওয়ায় তাকে  দন্ড বিধির ১৮৯৮ সালের ৬৭ ধারায়দুইশত পঞ্চাশ টাকা জরিমানা অনাদায়ে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদানকরেন এবং গ্রেফতারের আদেশ পরওয়ানা জারী করেন, বিচারক মুহাম্মদ আব্দুররহিম।

আপনার জেলার সংবাদ পড়তে