পাবনার চাটমোহর উপজেলা প্রশাসনের আয়োজনে নজরুল বর্ষ' উদযাপন অনুষ্ঠানের উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (২ জুলাই) সকালে সচিবালয়ে আয়োজিত অনুষ্ঠানে উদ্বোধনের মাধ্যমে দেশের ৬৪ জেলা এবং নির্বাচিত ৭৪টি উপজেলায় একযোগে বছরব্যাপী কর্মসূচির সূচনা করা হয়। একই অনুষ্ঠানে নজরুল বর্ষের স্মারক ডাকটিকিট ও লোগোও উন্মোচন করা হয়।
এরপর চাটমোহর উপজেলা পরিষদ শহীদ মিনার চত্বরে নির্বাচিত উপজেলার অনুষ্ঠানের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মুসা নাসের চৌধুরী। অনুষ্ঠানে উপজেলা কৃষি অফিসার কুন্তলা ঘোষ,উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ স্বপন কুমার সরকার,উপজেলা শিক্ষা অফিসার মোঃ আব্দুল গণি,প্রেসক্লাবের সভাপতি হেলালুর রহমান জুয়েল,সাবেক সভাপতি রকিবুর রহমান টুকুন,অধ্যক্ষ শরীফ মাহমুদ সরকার সঞ্জু,অধ্যক্ষ রেজাউল করিম হেলাল,অধ্যক্ষ মাহমুদুল অঅলম মাহমুদ,ছাত্রদলের উপজেলা আহবায়ক ফুলচাদ হোসেন শামীম,যুব উন্নয়ন কর্মকর্তা আঃ মাবুদ,মহিলা বিষয়ক কর্মকর্তা মাহমুদা সুলতানা,জনস্বাস্থ্য প্রকৌশলী মতিউর রহমানসহ সরকারি কর্মকর্তা,রাজনৈতিক নেতৃবৃন্দ,শিক্সক,সাংবাদিক ও সুধিজন উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে চাটমোহর শিল্পকলা একাডেমীসহ উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা কবিতা আবৃত্তি,নৃত্য ও সঙ্গীত পরিবেশন করে। তিন দিনব্যাপী আয়োজনে রয়েছে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান,বই ও বৃক্ষমেলা এবং গাছের চারা বিতরণ। আগামীকাল শনিবার এই আয়োজন শেষ হবে।