ক্ষেতলালে তিন দিনব্যাপী নজরুল উৎসবের উদ্বোধন

এফএনএস (মোঃ হাসান আলী মন্ডল; ক্ষেতলাল, জয়পুর হাট) : | প্রকাশ: ২ জুলাই, ২০২৬, ০৫:৩৯ পিএম
ক্ষেতলালে তিন দিনব্যাপী নজরুল উৎসবের উদ্বোধন

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী উপলক্ষে ‘নজরুল বর্ষ (২৫ মে ২০২৬-২৫ মে ২০২৭)’ উদযাপনে দেশের সব জেলা ও উপজেলায় একযোগে ভার্চুয়াল প্ল্যাটফর্মের মাধ্যমে উৎসবের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান। এরঅংশ হিসেবে জয়পুরহাটের ক্ষেতলালে তিন দিনব্যাপী নজরুল উৎসবের উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (২ জুলাই) সকাল ১০ টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে এ উপলক্ষে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও ভার্চুয়াল উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।  অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এবং তিন দিনব্যপী নজরুল জয়ন্তী বর্ষ উদ্বোধন করেন ক্ষেতলাল উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা চৌধুরী, সহকারী কমিশনার (ভূমি) আব্দুর রউফ, শিশু নিকেতল স্কুলের প্রধান শিক্ষক সাংবাদিক আজিজার রহমান। 

উপস্থিত ছিলেন,  ক্ষেতলাল উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মোফাজ্জল হোসেনসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা। এছাড়া উপস্থিত ছিলেন ক্ষেতলাল উপজেলা বিএনপির সভাপতি খালেদুল মাসুদ আঞ্জুমান, বিএনপি নেতা সাবেক কমিশনার আলীমুজ্জামান সেলিমসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। বেলা ১১ টায় ভার্চুয়াল প্ল্যাটফর্মে দেশব্যাপী উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে প্রধানমন্ত্রী তারেক রহমান যুক্ত হয়ে নজরুল উৎসবের শুভ উদ্বোধন ঘোষণা করেন। তিনি বলেন,  বিদ্রোহ, সাম্য, মানবতা ও অসাম্প্রদায়িক চেতনার কবি কাজী নজরুল ইসলাম বাঙালির জাতীয় জীবনে এক অনন্য প্রেরণার নাম। তাঁর সাহিত্য, সংগীত ও দর্শন নতুন প্রজন্মের কাছে পৌঁছে দিতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

আপনার জেলার সংবাদ পড়তে