দেবহাটায় সেলাই মেশিন, বাই সাইকেল, ভ্যান ও স্কুল বেঞ্চ বিতরন

এফএনএস (আর.কে.বাপ্পা; দেবহাটা, সাতক্ষীরা) : | প্রকাশ: ২ জুলাই, ২০২৬, ০৬:৪৮ পিএম
দেবহাটায় সেলাই মেশিন, বাই সাইকেল, ভ্যান ও স্কুল বেঞ্চ বিতরন

দেবহাটায় অসহায় মহিলাদেরকে সেলাই মেশিন, মেধাবী ও দুঃস্থ শিক্ষার্থীদের বাই সাইকেল, অসহায়দের ভ্যান ও স্কুলে বেঞ্চ বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা-২ আসনের এমপি মুহাদ্দিস আব্দুল খালেক। বৃহস্পতিবার ২ জুলাই বিকাল ৪টায় উপজেলা মডেল মসজিদ মিলনায়তনে উপজেলা প্রশাসনের আয়োজনে উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার মিলন সাহা। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন যথাক্রমে দেবহাটা থানার অফিসার ইনচার্জ আব্দুল আলিম, দেবহাটা উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব মহিউদ্দিন সিদ্দিকী, জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি আলহাজ্ব মাহবুবুল আলম, জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি ওমর ফারুক, দেবহাটা উপজেলা প্রকৌশলী দ্যূতি মন্ডল, দেবহাটা উপজেলা জামায়াতের আমীর মাওঃ অলিউল ইসলাম ও উপজেলা জামায়াতের সাধারন সম্পাদক হাফেজ এমদাদুল হক। এসময় উপজেলা প্রশাসনের বিভিন্ন সরকারী দপ্তরের কর্মকর্তাবৃন্দ, উপজেলা ও ইউনিয়ন জামায়াতের বিভিন্ন নেতৃবৃন্দ ও উপকারভোগী সাধারন মানুষেরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, গরীব অসহায় মানুষদের জীবন জীবিকার উন্নয়নে কাজ করা হচ্ছে। সরকারের যে উন্নয়নমূলক কাজ করা হচ্ছে সেগুলো তদারকি করে যেন মানুষের কল্যানে কাজ করে সেদিকে নজর দিতে হবে। তিনি বলেন, সাতক্ষীরাসহ সারাদেশের অবকাঠামো উন্নয়ন, শিক্ষা প্রতিষ্টানের উন্নয়ন, রাস্তা-ঘাট ও মানুষের জানমালের নিরাপত্তা বিধানে সরকার বদ্ধপরিকর। সেজন্য তিনি সকলকে ঐক্যবদ্ধ থাকার আহবান জানান। শেষে ১৪ জন অসহায় মহিলাদেরকে সেলাই মেশিন, ১৬ জন মেধাবী ও দুঃস্থ শিক্ষার্থীকে বাই সাইকেল, ৫ জন অসহায়কে ভ্যান ও স্কুলে ৮০ জোড়া বেঞ্চ বিতরন করেন এমপি মুহাদ্দিস আব্দুল খালেক।

আপনার জেলার সংবাদ পড়তে