আশাশুনিতে এইচএসসি পরীক্ষার প্রথম দিনে অনুপস্থিত ৬০

এফএনএস (জি.এম. মুজিবুর রহমান; আশাশুনি, সাতক্ষীরা) :
| আপডেট: ২ জুলাই, ২০২৬, ০৭:৫৭ পিএম | প্রকাশ: ২ জুলাই, ২০২৬, ০৭:৫৭ পিএম
আশাশুনিতে এইচএসসি পরীক্ষার প্রথম দিনে অনুপস্থিত ৬০

দেশ ব্যাপী অনুষ্ঠিতব্য এইচএসসি পরীক্ষার প্রথম দিনে আশাশুনির ৩টি কেন্দ্রে অনুপস্থিত পরীক্ষার্থীর সংখ্যা ৬০ জন। ৩ কেন্দ্রে মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল ১ হাজার ৯৪৯ জন। ৬০ জন অনুপস্থিত থাকায় ১ হাজার ৮৮৯ জন পরীক্ষায় অংশ নিয়েছেন। বৃহস্পতিবার উপজেলার সকাল ১০ টায় পরীক্ষা শুরু হয়। 

আশাশুনি সরকারি কলেজ কেন্দ্র ঃ মোট পরীক্ষার্থী ছিল সাধারণ শাখা ৭০৫ জন, অনুপস্থিত ছিল ১৪ জন এবং বিএম শাখায় মোট পরীক্ষার্থী ছিল ১৫০ জন, অনুপস্থিত ছিল ৯ জন। কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা অধ্যক্ষ প্রফেসর নজরুল ইসলাম। হল সুপার প্রভাষক রবিউল ইসলাম, ট্যাগ অফিসার উপজেলা কৃষি সম্প্রসারন বিমান বিহারী মন্ডল ও খাদ্য নিয়ন্ত্রক সঞ্জয় কুমার রায়। পরীক্ষা চলাকালে উপজেলা নির্বাহী অফিসার শ্যামানন্দ কুন্ডু ও একজন বোর্ড পরিদর্শক কেন্দ্র পরিদর্শন করেন।

আশাশুনি মহিলা কলেজ কেন্দ্র ঃ মোট পরীক্ষার্থী ৩৫০ জন, অনুপস্থিত ছিল ১১ জন। ভারপ্রাপ্ত কর্মকর্তা সহকারী অধ্যাপক রতন অধিকারী। হল সুপার প্রভাষক প্রকাশ দাশ, ট্যাগ অফিসার উপজেলা একাডেমীক সুপার ভাইজার হাসানুজ্জামান। উপজেলা নির্বাহী অফিসার শ্যামানন্দ কুন্ডু কেন্দ্রটি পরিদর্শন করেন।

দরগাহপুর কলেজিয়েট স্কুল কেন্দ্র ঃ মোট পরীক্ষার্থী ৭১৪ জন। অনুপস্থিত ২৬ জন। ভারপ্রাপ্ত কর্মকর্তা অধ্যক্ষ গৌর চন্দ্র মন্ডল। হল সুপার সহকারী অধ্যাপক বিশ্বজিৎ রায়, ট্যাগ অফিসার সহকারী প্রোগ্রামার (আইসিটি) আখতার ফারুক বিল্লাল। ভিজিলেন্স টিমের সদস্য হিসাবে সাতক্ষীরা সরকারি মহিলা কলেজের প্রভাষক আশরাফ হোসেন কেন্দ্রটি পরিদর্শন করেন। 

আপনার জেলার সংবাদ পড়তে