সেবাগ্রহীতাদের দৃষ্টি কেড়েছে সৈয়দপুর উপজেলা পরিষদ ক্যাম্পাস

এফএনএস (ওবায়দুল ইসলাম; সৈয়দপুর, নীলফামারী) : | প্রকাশ: ৩ জুলাই, ২০২৬, ০২:৫২ পিএম
সেবাগ্রহীতাদের দৃষ্টি কেড়েছে সৈয়দপুর উপজেলা পরিষদ ক্যাম্পাস

পরিচ্ছন্ন পরিবেশ, দৃষ্টিনন্দন সৌন্দর্যায়ন এবং উন্নত নাগরিক সেবার সমন্বয়ে নীলফামারীর সৈয়দপুর উপজেলা ক্যাম্পাস এখন সেবা গ্রহীতাদের পাশাপাশি সাধারণ মানুষের দৃষ্টি কেড়েছে। সম্প্রতি ক্যাম্পাস জুড়ে বিভিন্ন উন্নয়ন ও সৌন্দর্যবর্ধনমূলক উদ্যোগের ফলে এটি শুধু সরকারি দপ্তরের কার্যক্রম পরিচালনার স্থানই নয়, বরং একটি আকর্ষণীয় প্রশাসনিক কমপ্লেক্সে পরিণত হয়েছে। উপজেলা প্রশাসনের উদ্যোগে ক্যাম্পাসে পরিচ্ছন্নতা বজায় রাখা, সবুজায়ন, কৃষি অফিসে ফুলের বাগান, সুপরিকল্পিত হাঁটার পথ, বসার স্থান এবং সুশৃঙ্খল যানবাহন পার্কিংয়ের ব্যবস্থা করা হয়েছে। এতে প্রতিদিন বিভিন্ন সেবা নিতে আসা মানুষ স্বাচ্ছন্দ্যে সরকারি দপ্তরে যাতায়াত করতে পারছেন।

সেবা নিতে আসা কয়েকজন নাগনীলফামারীরিক জানান, আগে উপজেলা ক্যাম্পাসের পরিবেশ এতটা আকর্ষণীয় ছিল না। বর্তমানে পরিচ্ছন্ন ও মনোরম পরিবেশে সরকারি দপ্তরে এসে কাজ করতে ভালো লাগে। এতে সাধারণ মানুষের ভোগান্তিও কমেছে। কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ( ক্যাব) সৈয়দপুর উপজেলা শাখার সাবেক সভাপতি সাংবাদিক ওবায়দুল ইসলাম বলেন, একটি  সরকারি প্রতিষ্ঠানের পরিবেশ যত সুন্দর ও সুশৃঙ্খল হবে, ততই সেবাগ্রহীতাদের মধ্যে ইতিবাচক মনোভাব সৃষ্টি হবে। সৈয়দপুর উপজেলা ক্যাম্পাসের বর্তমান রূপ অন্য উপজেলাগুলোর জন্যও একটি অনুসরণীয় দৃষ্টান্ত হতে পারে। সৈয়দপুর উপজেলা নির্বাহী অফিসার ফারাহ ফাতেহা তাকমিলা বলেন, ক্যাম্পাসের সৌন্দর্য ও পরিচ্ছন্নতা ধরে রাখতে নিয়মিত পরিচর্যা, বৃক্ষরোপণ এবং রক্ষণাবেক্ষণ কার্যক্রম অব্যাহত থাকবে। পাশাপাশি সেবার মান আরও উন্নত করতে বিভিন্ন পরিকল্পনাও বাস্তবায়ন করা হচ্ছে।

স্থানীয়দের প্রত্যাশা, এই সৌন্দর্যায়ন ও পরিচ্ছন্ন পরিবেশ দীর্ঘদিন বজায় রেখে সৈয়দপুর উপজেলা ক্যাম্পাসকে আধুনিক, জনবান্ধব ও দৃষ্টিনন্দন প্রশাসনিক কমপ্লেক্স হিসেবে আরও সমৃদ্ধ করা হোক। বাংলাদেশ মানবাধিকার কমিশন সৈয়দপুর উপজেলা শাখার সাধারণ সম্পাদক মোঃ সেকেন্দার আলী বলেন এক সময় এ উপজেলা পরিষদ ক্যাম্পাস ছিল খোলা মেলা। আজ সুন্দর বাউন্ডারি দেয়াল,পরিচ্ছন্ন ক্যাম্পাস। বিশেষ করে নিরাপত্তা ব্যবস্থা প্রসংশোনীয়।  সাংবাদিক আঞ্জেলো মন্ডল বলেন, নতুন ভবন চালু হলে আরো সৌন্দর্য মন্ডিত হবে ক্যাম্পাস।

আপনার জেলার সংবাদ পড়তে