নাসিরনগরে সংসদ সদস্যের পরিদর্শন কক্ষের উদ্বোধন

এফএনএস (আক্তার হোসেন ভূইয়া; নাসিরনগর, ব্রাহ্মণবাড়িয়া) :
| আপডেট: ৩ জুলাই, ২০২৬, ০৭:৩৮ পিএম | প্রকাশ: ৩ জুলাই, ২০২৬, ০৭:৩৮ পিএম
নাসিরনগরে সংসদ সদস্যের পরিদর্শন কক্ষের উদ্বোধন

ব্রাহ্মণবাড়িয়া-১ নাসিরনগর আসনের সংসদ সদস্যের জন্য পরিদর্শন কক্ষের উদ্বোধন করা হয়েছে। আজ শুক্রবার  দুপুরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপজেলা পরিষদের প্রশাসনিক ভবনে পরিদর্শন কক্ষের উদ্বোধন করেন ব্রাহ্মণবাড়িয়া-১ নাসিরনগর আসনের সংসদ সদস্য এম এ হান্নান। 

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহীনা নাছরীন,সহকারী কমিশনার ভূমি সাহেল আহমেল,সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা ফাহিমুল আরেফিন,উপজেলা কৃষি কর্মকর্তা ইমরান শাকিল, উপজেলা এলজিইডি প্রকৌশলী আবদুল মমিন, অফিসার ইনচার্জ (ওসি)  শাহীনুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আরিফুল ইসলাম, উপজেলা  বিএনপির সিনিয়র সহ সভাপতি কেএম খালেদ,সাধারণ সম্পাদক কেএম বসির উদ্দিন তুহিন, সাংগঠনিক সম্পাদক  এডভোকেট আলী আজম চৌধুরী, সাবেক সদস্য সচিব আজিজুর রহমান চৌধুরীসহ উপজেলা বিএনপি এবং এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। এছাড়া প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তারাও অনুষ্ঠানে অংশ নেন।  পরে এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিল পরিচালনা করেন মাওলানা শছায়েদুল হক।  অনুষ্ঠানে জানানো হয়, প্রধানমন্ত্রীর তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী দেশের প্রতিটি উপজেলায় সংসদ সদস্যদের জন্য পরিদর্শন কক্ষ স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। এরই অংশ হিসেবে নাসিরনগর উপজেলায় এ পরিদর্শন কক্ষ উদ্বোধন করা হয়।

আপনার জেলার সংবাদ পড়তে