ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার একটি পানের বরজে অভিযান চালিয়ে প্রায় ১৫ কেজি ওজনের জীবন্ত গাঁজা গাছ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় বরজের মালিক সিরাজুল ইসলামকে আটক করা হয়েছে।শুক্রবার বিকালে কালীগঞ্জ উপজেলার নিয়ামতপুর ইউনিয়নের ফারাশপুর গ্রামে গোপন সংবাদের ভিত্তিতে কালীগঞ্জ থানা পুলিশের একটি দল এ অভিযান পরিচালনা করে।পুলিশ জানায়, ফারাশপুর গ্রামের সিরাজুল ইসলামের পানের বরজে তল্লাশি চালিয়ে চাষ করা কয়েকটি জীবন্ত গাঁজা গাছ উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া গাছগুলোর মোট ওজন প্রায় ১৫ কেজি।
কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) জেল্লাল হোসেন জানান,পানের বরজে গাঁজার চাষের তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে গাঁজা গাছ উদ্ধার এবং একজনকে আটক করা হয়েছে। আটক ব্যক্তির বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহনের প্রক্রিয়া চলছে।