চাঁদপুরে এমপি মানিকের সাথে মহিলা ঐক্য পরিষদর মতবিনিময়

এফএনএস (মিজানুর রহমান; চাঁদপুর) :
| আপডেট: ৪ জুলাই, ২০২৬, ০১:০৬ পিএম | প্রকাশ: ৪ জুলাই, ২০২৬, ০১:০৬ পিএম
চাঁদপুরে এমপি মানিকের সাথে মহিলা ঐক্য পরিষদর মতবিনিময়

চাঁদপুর জেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান মহিলা ঐক্য পরিষদের সাথে চাঁদপুর-৩ আসনের সাংসদ সদর ও হাইমচরের মাটি ও গণ মানুষের নেতা শেখ ফরিদ আহমেদ মানিক মতবিনিময় করেছেন। ৪ জুলাই শনিবার সকালে এমপি তার নিজস্ব বাসভবনে এই মতবিনিময় করেন। 

মতবিনিময়কালে এমপি শেখ ফরিদ আহমেদ মানিক বলেন, সংস্কৃতি রক্ষায় মহিলা ঐক্য পরিষদকে ভূমিকা নিতে হবে। আপনাদের যেকোন সমস্যায় আমি পাশে আছি। ১২ই ফেব্রুয়ারির ভোটে আপনারা আমাদেরকে যে সহযোগিতা করেছেন আশা করি সে সহযোগিতা সবসময়ই অব্যাহত থাকবে। শেখ ফরিদ আহমেদ মনিক বলেন, নির্বাচনে জয় লাভের পর দায়িত্ব পেয়েই আমরা কিছু কিছু এলাকার উন্নয়নমূলক কাজে হাত দিয়েছি। দোকান ঘর থেকে হাইমচর পর্যন্ত রাস্তার কাজ শুরু করা হয়েছে। ফরিদগঞ্জের বাইপাস রাস্তার কাজও চলছে। আগামী তিন চার মাসের মধ্যে সুফল পাবেন। বসার জন্য কদমতলায় অডিটরাম করা হয়েছে।  

তিনি বলেন,আমাদের এই অঞ্চলে দুঃস্থ অনেক মানুষ রয়েছে। তাদের জন্য সরকারের অনেক ব্যবস্থা থাকে সমাজ কল্যাণ দপ্তরে। তো, আপনাদের সংগঠনের মাধ্যমেও যদি এমন কেউ থেকে থাকে, তাহলে আমাকে জানাবেন। বিশেষ করে অনেক হিন্দু শিক্ষার্থীরা মেধাবী হওয়া সত্ত্বেও অর্থ সংকটে রয়েছে। তাদের তথ্য সংগ্রহ করে ফরম পূরণ করে আপনারা আমাকে জানাবেন তাহলে সরকার ও আমরাও তাদের পাশে থাকবো।

তিনি আরও বলেন, মাদক নিয়ে কাজ করছি। আপনারা উপার্জন ও পরিবার নিয়ে ব্যস্ত। কিন্তু  আমাদের আপনাদের সন্তানরা কি করে সেদিকে আমাদের খেয়াল রাখতে হবে। প্রশাসন আইনের মাধ্যমে সকল কিছু করবেন। আপনারা আপনাদের সন্তানের দিকে খেয়াল রাখবেন। আপনাদের জন্য আমার দরজা সবসময় খোলা। আপনাদের কমিউনিটির উন্নয়নে যখন যা লাগবে বলবেন আমি পাশে থাকবো। চাঁদপুর জেলা যুব ঐক্য পরিষদের আহ্বায়ক অমরেশ দত্ত জয় এর সঞ্চালনায় এবং জেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান মহিলা ঐক্য পরিষদের আহ্বায়ক শিপ্রা মজুমদারের সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা মহিলা ঐক্য পরিষদের সদস্য সচিব সাবিত্রী রানী ঘোষ, যুগ্ম আহ্বায়ক পাপড়ি বর্মন,কবিতা সাহা, রাখি মজুমদারসহ অন্যরা। এসময় জেলা মহিলা ঐক্য পরিষদের নবগঠিত আহ্বায়ক কমিটির পক্ষ থেকে এমপি-কে ফুলেল শুভেচ্ছা জানানো হয় এবং নারীদের নিয়ে তাদের নানাবিধ সমস্যা ও সংগঠনের লক্ষ্য উদ্দ্যেশ্য ও কাজ সম্পর্কে এমপি-কে অবগত করেন। সভায় জেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের আহ্বায়ক বিনয় ভূষণ মজুমদার, সদস্য সচিব অজিত সাহা, সদস্য নির্মল পাল, জেলা ছাত্র ঐক্য পরিষদের আহ্বায়ক স্বাধীন দত্ত, যুগ্ম আহ্বায়ক উপমাসহ ঐক্য পরিষদের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আপনার জেলার সংবাদ পড়তে