কাপাসিয়ায় 'জাতীয় পল্লী উন্নয়ন দিবস' উদযাপিত

এফ এম কামাল হোসেন; কাপাসিয়া, গাজীপুর | প্রকাশ: ৬ জুলাই, ২০২৬, ০৩:৩১ পিএম
কাপাসিয়ায় 'জাতীয় পল্লী উন্নয়ন দিবস' উদযাপিত
গাজীপুরের কাপাসিয়া উপজেলা প্রশাসন ও পল্লী উন্নয়ন বোর্ডের উদ্যোগে বর্ণাঢ্য আয়োজনে "জাতীয় পল্লী উন্নয়ন দিবস ২০২৬" উদযাপিত হয়েছে। দিবসটি পালন উপলক্ষে ৬ জুলাই সোমবার সকালে আলোচনা সভা, শোভাযাত্রা, ঋণ বিতরণ, বৃক্ষরোপণ ও বিতরণ করা হয়। ''উন্নত পল্লী, সমৃদ্ধ দেশ—সবার আগে বাংলাদেশ'' এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে দিবসটি উদযাপনে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ডাঃ তামান্না তাসনীম । অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন গাজীপুর -৪, কাপাসিয়া আসনের সংসদ সদস্য মু. সালাহউদ্দিন আইউবী। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য এবং পরিচালনা করেন বিআরডিবি কর্মকর্তা দিলারা আক্তার মনি ফকির। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিআরডিবি চেয়ারম্যান মোঃ সেলিম হোসেন আরজু, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সদস্য সচিব মোঃ মফিজ উদ্দিন, গাজীপুর জেলা জামায়াতের আমির ও কেন্দ্রীয় সূরা সদস্য মাওলানা শেফাউল হক, কাপাসিয়া সদর ইউনিয়ন বিএনপির সাবেক চেয়ারম্যান আজগর হোসেন খান, কাপাসিয়া বাজার ব্যবসায়ী সমিতির আহ্বায়ক আফজাল হোসাইন, কাপাসিয়া প্রেসক্লাবের সভাপতি এফ এম কামাল হোসেন, সমবায়ী কাজী আফতাব উদ্দিন, সমিতির সহ-সভাপতি জহিরুল ইসলাম ফকির প্রমুখ। অনুষ্ঠানে নিয়মিত একজন সমবায়ী ও বীর মুক্তিযোদ্ধা মোঃ সিরাজ উদ্দিনকে ২ লাখ টাকা ঋণ বিতরণের মধ্য দিয়ে ঋণ কর্মসূচির উদ্বোধন করেন। পরে সমবায়ীদের দক্ষতা উন্নয়নমূলক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন সংসদ সদস্য মু. সালাহউদ্দিন আইউবী। উল্লেখ্য, দেশের গ্রামীণ অর্থনীতি, দারিদ্র্য বিমোচন এবং সামগ্রিক পল্লী উন্নয়নে বিআরডিবির অবদান ও তাৎপর্য তুলে ধরতে সরকার এই দিবসটি পালন করছেন। দিবসটি উপলক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমান ১০ টাকা মূল্যমানের একটি স্মারক ডাকটিকিট, ৫ টাকা মূল্যমানের ডাটাকার্ড এবং একটি উদ্বোধনী খাম অবমুক্ত করেন।
আপনার জেলার সংবাদ পড়তে