“উন্নত পল্লী সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ” প্রতিপাদ্যকে সামনে রেখে দেলদুয়ারে পল্লী উন্নয়ন দিবস ২০২৬ পালিত হয়েছে। এ উপলক্ষে সোমবার বেলা ১১টায় এক বর্ণাঢ্য র্যালি বের হয়। র্যালি শেষে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসন ও বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি), দেলদুয়ারের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা যোহরা সুলতানা যুথীর সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মো. শরিফুর রহমান, দেলদুয়ার থানা অফিসার ইনচার্জ (তদন্ত) মো. আজাহারুল ইসলাম, উপজেলা বিএনপি সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল আজিজ খান, সাধারণ সম্পাদক এস.এম ফেরদৌস আহমেদ, সহ-সভাপতি মো. আজাদ মিয়া, উপজেলা বিআরডিবি চেয়ারম্যান অপু তালুকদার শিপলু প্রমূখ। পরে সময় উপজেলার ৩টি সমিতিকে ঋণ সহায়তা প্রদান করা হয় এবং ম্যানেজারদের কমিশন প্রদান সহ উপকারভোগীদের মাঝে গাছের চারা বিতরণ করা হয়।