লোহাগড়ায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত

এফএনএস (রাজিয়া হাসান; লোহাগড়া, নড়াইল) : | প্রকাশ: ৬ জুলাই, ২০২৬, ০৪:৩৪ পিএম
লোহাগড়ায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত

উন্নত পল্লী সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ এই প্রতিপাদ্যকে সামনে রেখে নড়াইলের লোহাগড়ায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত হয়েছে।  

জানা যায়,  সোমবার (৬ জুলাই) সকাল সাড়ে ১০ টার দিকে উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।  এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শাম্মী কায়সার। স্বাগত বক্তব্য দেন উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা শেখ জাহাঙ্গীর আলম।  উপজেলা সমবায় কর্মকর্তা আব্দুর রহমানের  সঞ্চালনায় বক্তব্য দেন  লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস এম হায়াতুজ্জামান, লোহাগড়া থানার ওসি আব্দুর রহমান,বাংলাদেশ জামায়াতে ইসলামী জেলা কর্মপরিষদ সদস্য মাওলানা আলমগীর হোসাইন,  বাংলাদেশ জামায়াতে ইসলামী লোহাগড়া উপজেলা শাখার আমির মওলানা হাদিউজ্জামান,  বিআরডিবির সাবেক চেয়ারম্যান শেখ লুৎফর রহমান প্রমুখ। 

এছাড়াও উপজেলা কৃষি কর্মকর্তা মুনমুন সাহা, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সালমা জামান, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা অনিমেষ কুমার বিশ্বাস, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোছাঃ শিরিনা খাতুন, উপজেলা নির্বাচন কর্মকর্তা (ভারপ্রাপ্ত)  প্রীতম দাস, উপজেলা মৎস্য ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মাছুম খান, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক সুশান্ত কুমার মজুমদারসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, সমবায় সদস্যবৃন্দ, বিভিন্ন সামাজিক ও পেশাজীবি সংগঠনের প্রতিনিধি এবং স্থানীয় সাংবাদিকবৃন্দ অংশগ্রহণ করেন।  এর আগে সকাল ১০ টায় উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র‌্যালী বের হয়। র‌্যালীটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়।  আলোচনা শেষে উৎসব অনুদান পল্লী উন্নয়ন কিশোরী দুই জন শিক্ষার্থী মোছাঃ রুবাইয়া খানমকে ২২ হাজার ২০০ টাকার ও লামইয়া খানমকে ১২ হাজার ৬০০ টাকার চেক ও পল্লী প্রগতি কর্মসূচির ১৫ জন সুবিধাভোগীদের মাঝে ৭ লাখ ৭৯ হাজার টাকা বিতরণ এবং ৬০ জন সুবিধাভোগীদের মাঝে গাছের চারা বিতরণ করা হয়।

আপনার জেলার সংবাদ পড়তে