বাজিতপুরে বিআরডিপি জাতীয় পল্লি উন্নয়ন দিবসের র‌্যালী

এফএনএস (মহিউদ্দিন লিটন; হাওর অঞ্চল, কিশোরগঞ্জ) : | প্রকাশ: ৬ জুলাই, ২০২৬, ০৪:৫২ পিএম
বাজিতপুরে বিআরডিপি জাতীয় পল্লি উন্নয়ন দিবসের র‌্যালী

কিশোরগঞ্জের বাজিতপুর ও কুলিয়ারচরে বিআরডিপির জাতীয় পল্লি উন্নয়ন দিবসের র‌্যালী আজ সোমবার সকাল ১১ টায় অনুষ্ঠিত হয়েছে। এরই ধারাবাহিকতায় বাজিতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: জালাল উদ্দিন, বিআরডিবি কর্মকর্তা তন্ময় বিশ্বাসের নেতৃত্বে র‌্যালী ও বৃক্ষরোপন করা হয়। র‌্যালী শেষে উপজেলা হল মিলনায়তনে আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বার্হী কর্মকর্তা মোঃ জালাল উদ্দিন। এই বারের প্রতিপাদ্য বিষয় ছিল উন্নত পল্লী সমৃদ্ধ দেশ সবার আগে বাংলাদেশ। এই স্লোগানকে সামনে রেখে আলোচনা সভায় বিভিন্ন বক্তারা বলেন, বিআরডিপির জন্ম ১৯৫৯ সনে। আজ অর্ধ শত বছর পেরিয়ে নতুন উদ্যমে জাতীয় পল্লী উন্নয়ন দিবস ১ম বারের মত পালিত হয়েছে। বিআরডিপি স্বল্প সুদে বিভিন্ন গরীব লোকদেরকে অর্থ দিয়ে স্বাবলম্বী করেন। এসময় বক্তব্য রাখেন, বিআরডিপি আরডিও তন্ময় বিশ্বাস, সমাজসেবা কর্মকর্তা বাবুল মিয়া, কৃষি কর্মকর্তা আশরাফুল আলম, জনস্বাস্থ্য উপসহকারী কর্মকর্তা জসিম উদ্দিন, সমবায় কর্মকর্তা মুহাম্মদ এরশাদ রিকাবদার, সাংবাদিক মহিউদ্দিন লিটন, খলিলুর রহমান ও মোঃ সেতু। 

আপনার জেলার সংবাদ পড়তে