ফরিদপুরের চরভদ্রাসন উপজেলা প্রশাসন ও পল্লি উন্নয়ন বোর্ডের উদ্যোগে সোমবার জাতীয় পল্লি উন্নয়ন দিবস-২০২৬খ্রি. পালিত হয়েছে। এ উপলক্ষে বিকাল ৪ টায় উপজেলা পরিষদ চত্তর থেকে এক বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি উপজেলার প্রধান সড়কগুলো প্রদক্ষিনের পর উপজেলা মাল্টিপারপাস হলরুমে এক আলোচনা সভা করেন। আলোচনা সভার সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার সুরাইয়া মমতাজ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর-৪ আসনের জাতীয় সংসদ সদস্য শহিদুল ইসলাম বাবুল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চরভদ্রাসন থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ সফর আলী ও উপজেলা বিআরডিবি চেয়ারম্যান আলহাজ্ব এ.কে.এম নজরুল ইসলাম। সভাটি সঞ্চালনা করেন উপজেলা সমাজসেবা অফিসার জাহিদ তালুকদার।
“উন্নত পল্লি সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ” এ মূল প্রতিপাদ্য বিষয় নিয়ে সভায় অন্যান্যর মধ্যে বক্তব্য দেন, উপজেলা বিআরডিবি অফিসার তাপস শাখারী ও উপজেলা কৃষি অফিসার ইমরান বিন ইসলাম প্রমূখ।
সভায় প্রধান অতিথি বলেন, ‘আটষাট্টি হাজার গ্রাম বাঁচলে বাংলাদেশ বাঁচবে, আটষাট্টি হাজার গ্রামের উন্নয়ন হলে দেশের উন্নয়ন হবে। তাই সরকার সমবায় সমিতির মাধ্যমে গ্রাম অঞ্চলে খাদ্য উৎপাদন বৃদ্ধি, আর্থসামাজিক উন্নয়ন, দারিদ্র বিমোচন, বেকার সমস্যা সমাধান ও টেকসই উন্নয়ন ঘটাতে চান। সেই লক্ষ্য নিয়ে সরকার এই প্রথম সারা দেশে পল্লি উন্নয়ন দিবস চালু করেছেন। এতে করে ঝিমিয়ে পড়া বাংলাদেশের পল্লি উন্নয়ন বোর্ড আবারও গতিশীল ভুমিকা পালন করবে বলে তিনি আশাবাদ ব্যাক্ত করেন এবং সকলকে এক টুকরো জমি অনাবাদি না রাখার জন্য অনুরোধ করেন প্রধান অতিথি’।