চাটমোহরে তিন মাদকসেবীর কারাদন্ড

এফএনএস (হেলালুর রহমান জুয়েল; চাটমোহর, পাবনা) : | প্রকাশ: ৭ জুলাই, ২০২৬, ০৫:৫৪ পিএম
চাটমোহরে তিন মাদকসেবীর কারাদন্ড

পাবনার চাটমোহরে মঙ্গলবার ভ্রাম্যমান আদালতের মাধ্যমে তিন জন মাদকসেবীকে কারাদন্ড ও অর্থদন্ড প্রদান করা হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রত্যেককে ১ মাসের বিনাশ্রম কারাদন্ড ও ১০০ টাকা করে জরিমানা করেন। দন্ডপ্রাপ্তরা হলো উপজেলার হান্ডিয়াল ইউনিয়নের বাঘলবাড়ি গ্রামের বজলুর রশিদের ছেলে ইমান আলী (২১),পাটিয়াতা গ্রামের ইমন আলীর ছেলে সাব্বির হোসেন (২৬) ও সিরাজগঞ্জ জেলার তাড়াশ উপজেলার মহেষ রোহালী চাড়ালপাড়া গ্রামের আনোয়ার শেখের ছেলে শামীম উদ্দিন (২১)।    

সোমবার দিবাগত রাতে উপজেলার হান্ডিয়াল এলাকায় অভিযান চালিয়ে এই তিন জন মাদকসেবীকে আটক করে পুলিশ। পরে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে তাদের কারাদন্ড ও জরিমানা করা হয়।

আপনার জেলার সংবাদ পড়তে